খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

বিদেশি ভাষা শিক্ষায় জোর দিচ্ছে সরকার, বসছে ল্যাংগুয়েজ ল্যাব

বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী করে তুলতে
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ৮:২৫ অপরাহ্ণ
বিদেশি ভাষা শিক্ষায় জোর দিচ্ছে সরকার, বসছে ল্যাংগুয়েজ ল্যাব

ছবি-সংগৃহীত

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশের যুবসমাজকে বৈশ্বিক কর্মসংস্থানের উপযোগী করে তুলতে বিদেশি ভাষা শিক্ষার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতাধীন প্রতিষ্ঠানগুলোতে ইংরেজি, জাপানিজ, ইটালিয়ান, কোরিয়ান, আরবি ও মান্দারিনসহ বিভিন্ন আন্তর্জাতিক ভাষা শিক্ষার জন্য ল্যাংগুয়েজ ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. মোক্তার আলীর এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এই তথ্য নিশ্চিত করেছেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে মন্ত্রী জানান যে, আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা বিবেচনা করেই ভাষা দক্ষতা বৃদ্ধিতে এই মহাপরিকল্পনা হাতে নিয়েছে সরকার।

চলমান বিভিন্ন প্রকল্পের আওতায় ভাষা প্রশিক্ষণ

সরকার ইতোমধ্যে বিভিন্ন বিশেষায়িত প্রকল্পের মাধ্যমে হাজার হাজার শিক্ষার্থীকে বিদেশি ভাষার ওপর প্রশিক্ষণ প্রদান করছে। শিক্ষামন্ত্রী জানান, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীনে চলমান ‘স্ট্রেন্থেনিং ভোকেশনাল এডুকেশন ইন বাংলাদেশ (এসভিইবি)’ স্কিমের আওতায় ১২ হাজার ৬৬০ জন কারিগরি শিক্ষার্থীকে ইংরেজি ভাষার ওপর প্রশিক্ষণ দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে। এছাড়া ‘স্কিলস টুয়েন্টি-ওয়ান’ প্রকল্পের মাধ্যমে ইতোমধ্যে ৮০ জন শিক্ষার্থীর ইতালিয়ান ভাষা শিক্ষা সমাপ্ত হয়েছে। কর্মসংস্থানমুখী অপর একটি বড় প্রকল্প ‘অ্যাসেট’-এর আওতায় ১২০ জনকে জাপানিজ, ৪৮ জনকে কোরিয়ান এবং ২৪ জনকে আরবি ভাষার ওপর প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। পাশাপাশি ‘এন্টারপ্রাইজ বেসড ট্রেইনিং (ইবিটি)’ উদ্যোগের মাধ্যমে ৩ হাজার ৬০০ জনকে জাপানিজ এবং ৭ হাজার ৮৪৮ জন শিক্ষার্থীকে ইংরেজি ভাষার ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া সম্পন্ন হয়েছে।

‘স্কিল আপ বাংলাদেশ’ প্রকল্পে ১০ লাখ যুবকের কর্মসংস্থানের সুযোগ

দেশের বিশাল তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর করতে সরকার আরও বড় পরিসরে কাজ শুরু করতে যাচ্ছে। শিক্ষামন্ত্রী সংসদে জানান যে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ কর্তৃক প্রস্তাবিত ‘স্কিল আপ বাংলাদেশ’ শীর্ষক একটি নতুন মেগা প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই প্রকল্পের মূল লাখ্য হচ্ছে দেশের প্রায় ১০ লাখ যুবাকে ইংরেজি, আরবি, জাপানিজ ও কোরিয়ান ভাষার ওপর উন্নত প্রশিক্ষণ প্রদান করা, যা তাদের আন্তর্জাতিক বাজারে সহজে চাকরি পেতে সহায়তা করবে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি