খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ঢাকায় আফতাবনগর সংযোগ সড়ক উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ১:১২ অপরাহ্ণ
ঢাকায় আফতাবনগর সংযোগ সড়ক উন্মুক্ত রাখার দাবিতে মানববন্ধন

১২ জুলাই শনিবার রাজউকের মাস্টার প্ল্যান অনুযায়ী, ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক ৩০ ফুট প্রশস্ত আলিফনগর থেকে আফতাবনগর পর্যন্ত নির্মিত রাস্তার চলাচল সাধারণ মানুষের জন্য বাধাগ্রস্ত হওয়ায়, আলিফনগর সোসাইটির পক্ষ থেকে একটি বৃহত্তর মানববন্ধনের আয়োজন করা হয়।

১১ জুলাই শনিবার। উক্ত মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।মানববন্ধনে আলিফনগর সোসাইটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন। তারা বলেন, আফতাবনগর–আলিফনগর সংযোগ সড়কটি বন্ধ করা হলে হাজারো মানুষের দৈনন্দিন চলাচল, জরুরি সেবা গ্রহণ এবং বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যাতায়াত ব্যাহত হবে। বক্তারা আরও বলেন, সরকার সড়ক উন্নয়ন ও জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।

তাই জনস্বার্থে সংযোগ সড়কটি উন্মুক্ত রাখতে এবং বিষয়টি দ্রুত সমাধানে প্রশাসনের কার্যকর হস্তক্ষেপ কামনা করেন।এ অবস্থায় সংশ্লিষ্ট রাজনৈতিক নেতৃত্ব, স্থানীয় সংসদ সদস্য, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), রাজউক, জেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি ঘটনাস্থল পরিদর্শন করে বাস্তবতা যাচাই এবং দ্রুত একটি ন্যায়সংগত ও স্থায়ী সমাধান নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তারা।

যুগ ধরে ব্যবহৃত আফতাবনগর থেকে আলিফনগর সরকারি রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাড্ডার সর্বস্তরের জনগণ।আফতাবনগর মূল গেটের সামনে অনুষ্ঠিত এই মানবন্ধনে আফতাবনগর, আলিফনগর, আনন্দনগর, ডিআইটি ও আশপাশের বিভিন্ন এলাকার নারী-পুরুষ অংশ নেন। মানবন্ধনে বক্তারা আভিযোগ করেন, সরকারের ঢাকা সিটি ডিটেইল এরিয়া প্ল্যান – DAP এ এই রাস্তা চালু থাকার নকশা রয়েছে। তারপরেও আফতাবনগর সোসাইটি গায়ের জোরে রাস্তায় দেয়াল ও গেট নির্মাণ করে জনসাধারণের চলাচল বন্ধ করে দিচ্ছে।মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে DIT, ৩৭ ও ৩৮ নং ওয়ার্ডের স্থানীয় জননেতারা বক্তব্য রাখেন। তারা বলেন, “১৯৮২ সালের চলাচলের রাস্তার আইন অনুযায়ী কেউ কারো রাস্তা বন্ধ করে দিতে পারে না। এটি জনগণের অধিকার পরিপন্থী।

বক্তারা অবিলম্বে রাস্তা থেকে অবৈধ দেয়াল ও গেট সরিয়ে জনসাধারণের চলাচল স্বাভাবিক করার দাবি জানান। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তারা।উল্লেখ্য, আফতাবনগর ও আলিফনগর উভয় এলাকাই বাড্ডা থানার অন্তর্ভুক্ত। প্রায় ৪ যুগ ধরে এই রাস্তা দিয়ে দুই এলাকার হাজারো মানুষ স্কুল-কলেজ, অফিসএ বিষয়ে, আফতাবনগর সোসাইটি কর্তৃপক্ষের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তাদের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি