খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

নিয়মিত ইপিআই কার্যক্রমে এইচপিভি টিকা একীভূতকরণ: ঢাকা বিভাগের কর্মশালা সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
নিয়মিত ইপিআই কার্যক্রমে এইচপিভি টিকা একীভূতকরণ: ঢাকা বিভাগের কর্মশালা সম্পন্ন

আজ রাজধানীর মহাখালীতে এইচপিভি টিকাদান কার্যক্রম বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। ছবি- স্বদেশ বাংলা

জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে নিয়মিত ইপিআই কার্যক্রমের আওতায় এইচপিভি টিকার শতভাগ কাভারেজ নিশ্চিত করার লক্ষ্যে ঢাকা বিভাগে একটি ‘ডিভিশনাল অ্যাডভোকেসি কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে মহাখালীর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) মিলনায়তনে এই কর্মশালাটি আয়োজন করে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), ঢাকা বিভাগ। ইউনিসেফের অর্থায়নে আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল নিয়মিত টিকাদান কর্মসূচিতে এইচপিভি টিকা একীভূতকরণের প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা।

কর্মশালায় জানানো হয়, সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, সারাদেশের ১০ বছর বয়সী সকল কিশোরীকে নিয়মিত টিকাদান সেশনের মাধ্যমে এইচপিভি টিকা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এর আগে ২০২৩ সালে ঢাকা বিভাগে এবং ২০২৪ সালে অন্যান্য বিভাগে ক্যাম্পেইনের মাধ্যমে ১০-১৪ বছর বয়সী কিশোরীদের এই টিকা প্রদান করা হয়েছিল। এখন থেকে ১০ বছর বয়সী (১০ বছর ০ দিন হতে ১০ বছর ১১ মাস ২৯ দিন) সকল কিশোরী নিয়মিত টিকাদান কেন্দ্রের মাধ্যমেই এই টিকা গ্রহণ করতে পারবে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় বলা হয়েছে, জেলা, উপজেলা ও পৌরসভা পর্যায়ে টিকাদান কর্মীরা নিজ নিজ ওয়ার্ডের ১০ বছর বয়সী কিশোরীদের চিহ্নিত করে অস্থায়ী টিকাদান কেন্দ্রের মাধ্যমে ১ ডোজ এইচপিভি টিকা প্রদান নিশ্চিত করবেন। এছাড়া ভ্যাক্স-ইপিআই অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন সম্পন্ন করে টিকা কার্ড ডাউনলোড এবং স্মার্ট হেলথ বিডি/ই-ট্র্যাকার অ্যাপের মাধ্যমে তথ্য হালনাগাদ করার নির্দেশনা দেওয়া হয়েছে। টিকা অপচয় রোধে সংশ্লিষ্ট কেন্দ্রগুলোতে ২ জন বা তার বেশি কিশোরী উপস্থিত হলে তবেই টিকা ভায়াল খোলার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্মশালায় স্বাস্থ্য সেবা বিভাগের সচিবসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি, সিটি কর্পোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা এবং ঢাকা বিভাগের সিভিল সার্জনগণসহ স্বাস্থ্য সংশ্লিষ্টরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী স্টেকহোল্ডারগণ নিজ নিজ অবস্থান থেকে এইচপিভি টিকাদান কর্মসূচি সফল করার কৌশল প্রনয়ণ ও তা উপস্থাপন করেন। কর্মশালায় চেয়ারপারসনের দায়িত্ব পালন করেন ঢাকা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, জনস্বাস্থ্য সুরক্ষায় এই টিকাদান কার্যক্রমকে নিয়মিত ইপিআই কর্মসূচির একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে সফলভাবে বাস্তবায়ন করতে মাঠ পর্যায়ে প্রয়োজনীয় তদারকি ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে সভায় গুরুত্বারোপ করা হয়।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি