খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তিস্তা নদীর ভাঙ্গন বৃদ্ধি : ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন

নদী পাড়ের মানুষ ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে
জেলা প্রতিনিধি
প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৬:০৯ অপরাহ্ণ
তিস্তা নদীর ভাঙ্গন বৃদ্ধি : ভিটেমাটি হারিয়ে মানবেতর জীবনযাপন

নদীর পারের ছবি

বন্যা পরবর্তী সময়ে তিস্তার পানি কমতে শুরু করায় কাউনিয়ায় নদী ভাঙ্গণ দেখা দিয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ঢুষমারা চরে ২৮টি পরিবারের বাড়ি ঘর নদী গর্ভে বিলীন হয়ে গেছে। নদী পাড়ের মানুষ ভাঙ্গন আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে।  বর্তমানে প্রাথমিক বিদ্যালয়,মসজিদ সহ ঝুঁকিতে রয়েছে প্রায় অর্ধশত  পরিবারের ভিটেমাটি । নদী  ভাঙ্গনের শিকার পরিবার গুলো বর্তমানে মানবেতর জীবনযাপন করছে। ইতিমধ্যে ঢুষমারার চরে বাদশা মিয়া, এরশাদ আলী, মোহাম্মদ আলী, জয়নাল আবেদীন, আব্দুল হামিদ, জয়নুদ্দিন,ভুলু মিয়া,সেকেন্দার আলী, জাহানারা পাগলী,জাফর আলী,রবিউল ইসলাম, গানু মিয়া,আব্দুল আজিজ, মিন্টু মিয়া,জুয়েল মিয়া,শিউলি বেগম,আলিনুর, আব্দুল আউয়াল, জিয়ারুল ইসলাম,সাজাহান আলী,রহিম উদ্দিন, জয়নব বেগম্ রুবেল, সাবিহা, নুর আলম, আয়শা, সাবিতন, আবেদ আলীর ভিটেমাটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। এছাড়াও ,ঢুষমারা জামে মসজিদ, ঢুষমারা ফোরকানিয়া হাফেজিয়া মাদ্রাসা সহ ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে প্রায় অর্ধশত পরিবার। তবে নদীর একদম কিনারায় ভাঙ্গন ঝুঁকিতে রয়েছে সোলেমান, সুফিয়ান, সাবিল্লা বেগম ও রশিদ মিয়ার ভিটেবাড়ি।

মঙ্গলবার দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে শুষ্ক মৌসুমের কঙ্কাল সার তিস্তা নদী পানিতে টইটম্বুর হয়ে ফুলে ফেঁপে উঠছে। নদীর পানি  দু’কুল উপছে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ঢুষমারা চরের বাসিন্দা নজরুল ইসলাম বলেন তিস্তা নদীর ভাঙ্গন বহুবার দেখেছি। তবে এবারের ভাঙ্গনের রুপ ভয়াবহ। এক সপ্তাহের মধ্যে ২০ টি পরিবারের ভিটেমাটি নদী গর্ভে বিলীন হয়ে গেছে । তারা এখন খোলা আকাশের নীচে মানবেতর জীবনযাপন করছে।

নদী ভাঙ্গনের শিকার বাদশা মিয়া বলেন বর্তমানে তিস্তা নদী ভয়াবহ  রুপ ধারণ করেছে । বন্যার পানি কমার  সাথে নদী ভাঙ্গন দেখা দিয়েছে। নদী ভাঙ্গন রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হল উপজেলার একমাত্র দ্বীপ গ্রাম চর ঢুষমারা এবারে মানচিত্র থেকে হারিয়ে যাবে। নদী ভাঙ্গনের শিকার জয়নাল আবেদীন বলেন আমরা ত্রাণ চাই না নদী ভাঙন রোধে কার্যকর পদক্ষেপ চাই ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চাই।

আবেদ আলী বলেন ভোটের আগে সবাই তিস্তা নদীর ভাঙ্গন রোধে কাজ করবে, কিন্তু আমাদের ভোটে এমপি -মন্ত্রী হয়ে আর আমাদের  কোন খোঁজ খবর নেয় না। নদী শাসন করে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

বর্তমানে বাড়ি ভিটার পাশাপাশি  ভাঙ্গতে শুরু করেছে,ফসলি জমি,মাঠ,ঘাট,সাধারণ মানুষের চলাচলের জন্য রাস্তা। এতে করে দূর্ভোগে পরেছে নদী তীরবর্তী এলাকার বাসিন্দারা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেজবাহুল রহমান বলেন ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ মানুষের তালিকা তৈরি করে জেলা প্রশাসকের কার্যালয়ে পাঠানো হয়েছে।

রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম বলেন কাউনিয়ার চর ঢুষমারা  নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।

জহির রায়হান।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি