খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬, ৩:৩৭ অপরাহ্ণ
মেগা প্রকল্প থেকে মেগা লুটের আগ্রহ এই সরকারের নেই

ছবি-সংগৃহীত

পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, ‘শুধু মেগা প্রকল্প বানিয়ে, মানুষকে চমকে দিয়ে উন্নতির একটা ফানুস তৈরি করে সেখান থেকে মেগা লুটের ব্যাপারে এই সরকারের কোনো আগ্রহ নেই। আমাদের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেছেন, বিগত সরকারের আমলে গৃহীত অনেক প্রকল্প গলার কাঁটা হয়ে গেছে।’

শনিবার (২৭ জুন) রাজধানীর তেজগাঁওস্থ বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে (এফডিসি) ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘জাতীয় বাজেটের সুফল পেতে অর্থের যোগান অপেক্ষা বাস্তবায়ন দক্ষতা বেশি জরুরি’ শীর্ষক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেন, মেগা প্রকল্পের ব্যাপারে যে অভিজ্ঞতা আমাদের হয়েছে, সেখান থেকে বর্তমান সরকার মেগা প্রকল্পের ব্যাপারে বেশ রক্ষণশীল। অর্থাৎ মেগা প্রকল্পের ব্যাপারে আগ্রহ কম। কারণ, মেগা প্রকল্পের চাইতে মানব সম্পদের উন্নতিটা হচ্ছে প্রধান বিবেচনা। মানব সম্পদ উন্নতি করতে গিয়ে, দেশে উৎপাদনশীল খাত বিকশিত করতে গিয়ে দেশের যোগাযোগ ব্যবস্থা যেটা উৎপাদনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ, যা প্রয়োজনীয়, সেগুলোর দিকে হয়তো আমরা যাব।

তিনি আরও বলেন, সরকারের মধ্যে একটা ধারাবাহিকতা রাখতে হয়। মানে একটা সরকার এসে সবকিছু (প্রকল্প) বন্ধ করে দিলে এটা অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করবে। ফলে আমাদের আমাদের বাছাই করতে হচ্ছে। আমরা নানাভাবে রেশনালাইজ করে, মানে যৌক্তিকীকরণ করে সেটাকে সম্পন্ন করার দিকে যাচ্ছি। যেসব প্রকল্পের বাস্তব অগ্রগতি কম, সেগুলোকে আমরা নতুন প্রকল্পের সঙ্গে কীভাবে ইন্টিগ্রেট করে অথবা কোন কোন ক্ষেত্রে একীভূত করে এগিয়ে যেতে পারি, সেটার পরিকল্পনা করছি। ফলে, প্রকল্পগুলোকে নিয়েও আবার ব্যাপক পুনঃসজ্জা চলছে।

চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায় ৪ লাখ কোটি টাকা ছাড়িয়ে যাবে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, গত চার মাসে এনবিআরের কার্যক্রমে যে গতিশীলতা এসেছে, তার ফলেই এ সাফল্য অর্জন সম্ভব হবে। সামনে আরও কিছু নতুন উদ্যোগ বাস্তবায়ন করা হবে। এসব উদ্যোগ কার্যকর হলে আগামী অর্থবছরে অতিরিক্ত ২ লাখ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হবে বলে সরকার আশা করছে।

ঋণ পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, সরকার চাইলেই ঋণের চক্র থেকে বেরিয়ে আসতে পারছে না। কারণ, আগের সরকারের নেওয়া ঋণের সুদ পরিশোধের দায় বর্তমান সরকারকে বহন করতে হচ্ছে।

জোনায়েদ সাকি বলেন, ঋণ গ্রহণ ও ঘাটতি বাজেট বাংলাদেশের জন্য নতুন কোনো বিষয় নয়। ২০১২ সালে নেওয়া অনেক উন্নয়ন প্রকল্প এখনও চলমান রয়েছে এবং সেগুলো শেষ করার দায়িত্ব বর্তমান সরকারের ওপর পড়েছে। তবে সরকার ধীরে ধীরে ঋণনির্ভরতা কমানোর পরিকল্পনা নিয়ে এগোচ্ছে। রাজস্ব আদায় বৃদ্ধি ও অর্থনৈতিক সক্ষমতা বাড়ানোর মাধ্যমে ঋণের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি