খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পরিবর্তনের গুঞ্জন পররাষ্ট্রসচিব, লন্ডন-নিউইয়র্ক যাবেন কারা?

পররাষ্ট্রসচিব পদে পরিবর্তন আনছে সরকার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৪ জুন, ২০২৬, ৪:১১ অপরাহ্ণ
পরিবর্তনের গুঞ্জন পররাষ্ট্রসচিব, লন্ডন-নিউইয়র্ক যাবেন কারা?

ছবি-সংগৃহীত

পররাষ্ট্রসচিব পদে পরিবর্তন আনছে সরকার। বর্তমান পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়ামকে সরিয়ে নতুন পররাষ্ট্রসচিব হিসেবে জাতিসংঘে বাংলাদেশের এক স্থায়ী প্রতিনিধির কথা ভাবা হচ্ছে! প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে দেশের ফেরার পর নতুন পররাষ্ট্রসচিব নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হবে।

পররাষ্ট্রসচিব ছাড়াও নিউইয়র্ক, যুক্তরাজ্যসহ আরও কয়েকটি মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তন আসছে। নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উপ-স্থায়ী প্রতিনিধিকে পরিবর্তন করা হচ্ছে। সরকারের প্রভাবশালী ব্যক্তির আত্মীয়তার সম্পর্ক রয়েছে এ রকম একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মীকে স্থায়ী প্রতিনিধি করা হতে পারে। আর উপ-স্থায়ী প্রতিনিধি হিসেবে রাষ্ট্রদূত পদমর্যাদায় রাজনৈতিক নিয়োগের পাশাপাশি এক পেশাদার কূটনীতিককে পদায়নের কথা শোনা যাচ্ছে।

বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটে ‘দ্বিতীয় আঁতুড়ঘর’ হিসেবে পরিচিত লন্ডনে বর্তমান ফরেন সার্ভিস একাডেমির রেক্টর ও জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি মোহাম্মদ আব্দুল মুহিতকে হাইকমিশনার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ ছাড়া, আর্জেন্টিনা, আয়াল্যান্ড, ইন্দোনেশিয়ায় শিগগিরই নতুন রাষ্ট্রদূত পাঠানো হচ্ছে, যাদের এ দায়িত্ব দেওয়া হয়েছে তারা প্রথমবার রাষ্ট্রদূত হয়েছেন।

মরিশাসে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন পেশাদার কূটনীতিক জকি আহাদ। ১৭তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এ কর্মকর্তাকে পরবর্তী অ্যাসাইমেন্টে ডেনমার্কে পাঠাচ্ছে সরকার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা ও কূটনৈতিক সূত্রগুলো  পররাষ্ট্র সচিবসহ একাধিক গুরুত্বপূর্ণ মিশনে রাষ্ট্রদূত পদে পরিবর্তনের তথ্য নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, পররাষ্ট্রসচিব পরিবর্তনের বিষয়ে সরকারের নীতিগত সিদ্ধান্ত হয়ে গেছে। প্রধানমন্ত্রী তারেক রহমান চীন সফর শেষে দেশের ফেরার পর আসাদ আলম সিয়ামের উত্তরসূরি কে হবেন, তা চূড়ান্ত হবে এবং নতুন পররাষ্ট্রসচিবের জন্য সামারি বা সারসংক্ষেপ হবে।

নির্ভরযোগ্য একটি কূটনৈতিক সূত্র বলছে, নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের বর্তমান স্থায়ী প্রতিনিধি সালাহউদ্দিন নোমান চৌধুরীকে নতুন পররাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে। তারই স্থলাভিষিক্ত হয়ে রাজনৈতিক নিয়োগে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হতে পারেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকারকর্মী আইরিন খান।

দেশের ২৮তম পররাষ্ট্রসচিব হিসেবে ২০২৫ এর ২০ জুন দায়িত্ব নেন রাষ্ট্রদূত আসাদ আলম সিয়াম। যুক্তরাষ্ট্রে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসা আসাদ আলম সিয়ামকে পররাষ্ট্রসচিব হিসেবে নিয়োগ দিয়েছিল সাবেক অন্তর্বর্তী সরকার। তিনি সাবেক পররাষ্ট্রসচিব মো. জসীম উদ্দিনের স্থলাভিষিক্ত হন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সরকার পররাষ্ট্রসচিব পরিবর্তনের নীতিগত সিদ্ধান্ত নিলেও বর্তমান পররাষ্ট্রসচিবের পরবর্তী দায়িত্ব কি হতে পারে, তা এখনো চূড়ান্ত হয়নি। তবে এটা নিশ্চিত যে, তাকে বিদেশে রাষ্ট্রদূত করে পাঠাবে সরকার। এক্ষেত্রে ইউরোপের একটি দেশ হতে পারে তার গন্তব্য।

জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যৈষ্ঠ কর্মকর্তা বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। অফিস আদেশ হলে আমরাও জানতে পারব, আপনারাও পারবেন। অনেক কথাই শোনা যাচ্ছে। কিন্তু অফিস আদেশ না হওয়া পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়।

সিঙ্গাপুর ও ইরান মিশনের রাষ্ট্রদূত পদগুলো এই মুহূর্তে খালি রয়েছে। সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে পেশাদার কূটনীতিক ফেরদৌসী শাহরিয়ারকে সিঙ্গাপুরে হাইকমিশনার করা হয়। তিনি সেখানে কিছুদিন দায়িত্ব পালনের পর ব্যক্তিগত কারণ দেখিয়ে সদর দপ্তর ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দেন। অতিরিক্ত সচিব পদমর্যাদার এই কূটনতিক বর্তমানে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার এবং ওয়েলফেয়ার অনুবিভাগের প্রধানের দায়িত্বে রয়েছেন।

পরবর্তী সময়ে ১৩তম বিসিএস পররাষ্ট্র ক্যাডারের এক কর্মকর্তার জন্য সিঙ্গাপুরে নিয়োগ প্রস্তাব পাঠানো হয়। কিন্তু সিঙ্গাপুর বাংলাদেশের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি