‘অক্সিজেন লাইনে লিকেজ’, ৪ মাসের শিশু মৃত্যুর অভিযোগ
শিশুটির মৃত্যুর জন্য অক্সিজেন লিকেজকে দায়ী করেছেন
ছবি-সংগৃহীত
রাজধানীর শ্যামলীতে একটি বেসরকারি শিশু হাসপাতালে ‘অক্সিজেন লাইনে লিকেজে’র কারণে চার মাসের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার।
‘শ্যামলী বেবি কেয়ার’ নামের একটি হাসপাতালে মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির বাবা মো. ফারুক তার সন্তানের মৃত্যুর জন্য অক্সিজেন লিকেজকে দায়ী করেছেন। তিনি বলেছেন, সন্তানের চিকিৎসা চলাকালে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এরপর তার মৃত্যু হয়। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি স্বীকার করছে না।
জানা গেছে, শিশুটি গত পাঁচ দিন ধরে হাম পরবর্তী জটিলতা নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিল।






আপনার মতামত লিখুন