খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

তাপপ্রবাহ-গরমে হাঁসফাঁস করছে ইউরোপীয়রা

পশ্চিম ইউরোপজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ণ
তাপপ্রবাহ-গরমে হাঁসফাঁস করছে ইউরোপীয়রা

ছবি-সংগৃহীত

পশ্চিম ইউরোপজুড়ে শুরু হয়েছে তাপপ্রবাহ। এর ফলে গরমে রীতিমতো হাঁসফাঁস করছে যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি এবং স্পেন।

শিগগিরই তাপমাত্রা কমার সম্ভাবনা খুব কম। পশ্চিম ইউরোপের একাধিক দেশের আবহাওয়া দপ্তর জানিয়েছে, আসন্ন দিনগুলোতে তাপ কমার পরিবর্তে বৃদ্ধি পাওয়াার আশঙ্কা বেশি।

তাপপ্রবাহের তেজ সবচেয়ে বেশি অনুভূত হচ্ছে ফ্রান্সে। পরিস্থিতি সামাল দিতে স্কুলের সময়সূচিতে পরিবর্তন আনতে বাধ্য হয়েছে দেশটি। দেশটির আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই তাপপ্রবাহ দীর্ঘস্থায়ী হবে এবং সামনের দিনগুলোতে ফ্রান্সের তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলেও সতর্কবার্তা দিয়েছেন তারা।

জার্মানিতেও শুরু হয়েছে তাপপ্রবাহ। তবে দেশটির অবস্থা ফ্রান্সের মতো নয়। জার্মান আবহাওয়াবিদরা বলেছেন, সপ্তাহান্তে বজ্রঝড়, শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির জন্য দেশের কিছু অংশকে সতর্ক থাকতে হবে।

ব্রিটেনে তাপমাত্রা মহাদেশ ইউরোপের মতো তীব্র হবে বলে আশা করা না হলেও, আবহাওয়াবিদরা নিশ্চিত করেছেন যে ইংল্যান্ড এবং ওয়েলস এ যাবৎকালের সবচেয়ে উষ্ণতম বসন্ত পার করছে।

বিজ্ঞানীরা বলছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তন এই ধরনের চরম পরিস্থিতিকে আরও বাড়িয়ে তুলছে, যার ফলে তাপপ্রবাহ, খরা এবং বন্যার মতো আবহাওয়ার ঘটনাগুলো আরও তীব্র ও ঘন ঘন ঘটছে।

বর্তমান তাপপ্রবাহটি অনেকের জন্য ইতোমধ্যেই বছরের দ্বিতীয়। এর অর্থ হলো পশ্চিম ইউরোপের কয়েক কোটি বাসিন্দার জন্য গ্রীষ্মকাল শুরু হচ্ছে চরম তাপপ্রবাহের আরেকটি পর্যায় দিয়ে।

ব্রিটেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, স্পেন—সবাই আগামী দিনগুলোর জন্য সতর্কতার মাত্রা বাড়িয়েছে।

ব্রিটেনের আবহাওয়া দপ্তর জানিয়েছে, যুক্তরাজ্যের ইতেহাসে এ পর্যন্ত সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দেখা গিয়েছিল ১৯৭৬ সালে। চলতি বছরের জুন মাসে সেই রেকর্ড ভেঙে যাওয়ার ৪০ শতাংশ আশঙ্কা রয়েছে।

ব্রিটেনের আবহাওয়া দপ্তরের কর্মকর্তা অ্যালেক্স ডিকিন এই তাপপ্রবাহের জন্য জলবায়ু পরিবর্তনকে দায়ী করে এএফপিকে বলেছেন, “জলবায়ু পরিবর্তনের কারণে আমরা তাপমাত্রার আরও বেশি চরমভাবাপন্নতা দেখছি। এ কারণে সাম্প্রতিক গ্রীষ্মকালগুলো অনেক বেশি গরম হচ্ছে, বর্ষাকালে দেখা দিচ্ছে অস্বাভাবিক বর্ষণ।”

মানিয়ে নেওয়ার চেষ্টা

বর্তমান এই তীব্র গরমের কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রান্স, দেশটিতে আবহাওয়ার রেকর্ড রাখা শুরু হয়েছে ১৯০০ সাল থেকে। তখন থেকে এখন পর্যন্ত এবারই সবচেয়ে উষ্ণ গ্রীষ্মকাল দেখছে ফ্রান্স।

প্যারিসের উত্তপ্ত রাস্তায়, স্থানীয়রা গরম থেকে বাঁচার কিছু উপায় জানিয়েছেন। এএফপিকে রাজধানীর বাসিন্দা প্যাট্রিসিয়া পিয়েরো বলেছেন, তিনি বাসে যাতায়াত পুরোপুরি বন্ধ করে দিয়েছেন, কারণ তার মতে এটি ‘অত্যন্ত দমবন্ধকর’।

চাকরি থেকে অবসরপ্রাপ্ত এই নারী বলেন, “এটা সত্যিই খুব অস্বস্তিকর। আমার মনে হয় মেট্রো হয়তো কিছুটা ভালো।”

সূত্র : এএফপি, ডন

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি