বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহর হাইকোর্টে জামিন
দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে আর কোনো মামলা না থাকায় আপাতত কারামুক্তিতে কোনো বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
রোববার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে আসামিপক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. ফজলুর রহমান, এ এম মাহবুব উদ্দিন খোকন, সৈয়দ মামুন মাহবুব ও কাজী আহসান হাবিব। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খান মো. মইনুল হাসান লিপন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।
আইনজীবী সৈয়দ মামুন মাহবুব বলেন, ‘চূড়ান্ত শুনানি শেষে উনার জামিন কনফার্ম হয়েছে। উনার একটাই মামলা, যেটি দুদকের। রুল অ্যাবসলিউট হওয়ায় এই জামিনে উনার মুক্তি পেতে আইনগতভাবে আর কোনো বাধা নেই।’






আপনার মতামত লিখুন