খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

পরিচ্ছন্নতা রক্ষায় ইসলামপুর নিত্য বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
পরিচ্ছন্নতা রক্ষায় ইসলামপুর নিত্য বাজারে ব্যবসায়ীদের সঙ্গে ইউএনওর মতবিনিময় সভা

জামালপুরের ইসলামপুর পৌর এলাকার পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্য বাজারের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ জুন) রাতে ইসলামপুর ঠাকুরগঞ্জ নিত্য বাজারে ইসলামপুর পৌরসভার আয়োজনে এবং ইসলামপুর বাজার বণিক সমিতির সার্বিক সহযোগিতায় এ সভার আয়োজন করা হয়।

সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ইসলামপুর পৌরসভার প্রশাসক নাজমুল হুসাইন সভাপতিত্বে এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুজন ও মনির খান লোহানীর সঞ্চালনায়

এ সময় বক্তব্য রাখেন ইসলামপুর বাজার বণিক সমিতির সভাপতি আওয়াল খান লোহানী, যুগ্ম সাধারণ সম্পাদক বাবলু মন্ডল, ইসলামপুর পৌরসভার সহকারী প্রকৌশলী মোঃ মোফাখারুল, ইসলামপুর প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান, উপজেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজিম হোসেন নোমানসহ আরো অনেকে।

এ সময় পৌর প্রশাসক নাজমুল হুসাইন বলেন পৌর এলাকার ড্রেন পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে জনসাধারণের সহযোগিতা কামনা করেন এবং নির্ধারিত স্থানে ময়লা ফেলা, রাস্তা দখল না করা ও অনুমতি ছাড়া পোস্টার না লাগানোর আহ্বান জানান।


তিনি আরও বলেন, সীমিত বাজেটের কারণে জনগণের করের অর্থ সঠিক ও পরিকল্পিতভাবে ব্যয় করা হবে। বাজারে উপযুক্ত স্থান নির্ধারণ করা হলে আধুনিক ওয়াশরুম নির্মাণ করা হবে এবং বাজারের পরিচ্ছন্নতা বজায় রাখতে ইজারাদারদের নিজস্ব ব্যবস্থাপনায় ঝাড়ুদার নিয়োগের বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়া এডিবি প্রকল্প ও অন্যান্য উদ্যোগের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামোগত উন্নয়ন অব্যাহত থাকবে। পাশাপাশি মাননীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু মহোদয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে জনগণের কল্যাণে প্রয়োজনীয় অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা হবে।

বক্তারা পৌর এলাকার পরিচ্ছন্নতা বজায় রাখতে ব্যবসায়ীদের সচেতনতা বৃদ্ধি, নির্ধারিত স্থানে ময়লা-আবর্জনা ফেলা এবং বাজারের সার্বিক পরিবেশ উন্নয়নে সকলের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে একটি পরিচ্ছন্ন, ড্রেনেস ব্যবস্থা, স্বাস্থ্যসম্মত ও বাসযোগ্য ইসলামপুর গড়ে তুলতে ব্যবসায়ীদের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।

অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবির আহম্মেদ বিপুল মাস্টারসহ বিএনপির নেতৃবৃন্দ, বাজার কমিটির সদস্যবৃন্দ ও বিভিন্ন দোকানের মালিকগণ উপস্থিত ছিলেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি