খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইরান ও ইসরায়েলকে ‌‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৪০ অপরাহ্ণ
ইরান ও ইসরায়েলকে ‌‘গোলাগুলি’ বন্ধের আহ্বান ট্রাম্পের

ছবি-সংগৃহীত

ইসরায়েল ও ইরানের মাঝে নতুন করে শুরু হওয়া হামলা-পাল্টা হামলা অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন তিনি।

ট্রুথ সোশ্যালে এক লাইনের পোস্টে ট্রাম্প বলেছেন, ‌ইসরায়েল ও ইরানকে অবিলম্বে ‌‘গোলাগুলি’ বন্ধ করতে হবে। এছাড়া দেশটির সংবাদমাধ্যম এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, চুক্তিতে পৌঁছালে ইরানকে তাদের ইউরেনিয়াম ধ্বংসে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র।

ট্রাম্প বলেছেন, দুই দেশের মাঝে চলা তিন মাসব্যাপী যুদ্ধ অবসানের লক্ষ্যে তিনি যদি তেহরানের সঙ্গে একটি চুক্তিতে পৌঁছাতে সক্ষম হন, তাহলে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম উদ্ধার ও ধ্বংস করতে ইরানকে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। আর যদি কোনও চুক্তি না হয়, তাহলে ইরানের সামরিক বাহিনীকে এমনভাবে দুর্বল করে দেবেন তিনি; তখন মার্কিন বাহিনী নিজেরাই নিরাপদে সেই উপাদান সংগ্রহ করতে পারবে।

এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘‘আমরা যদি এমন একটি চুক্তি করি, যার মাধ্যমে আমরা বন্ধুভাবাপন্ন হবো, তখন আমরা সবাই একসঙ্গে যাব। সেখানে আমাদের সরঞ্জাম থাকবে। আমরা সেগুলো বের করে এনে ধ্বংস করব, তা ঘটনাস্থলে হোক বা অন্য কোথাও নিয়ে গিয়ে হোক।

ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে নিয়ে যাব, অথবা তাদের ছাড়াই যাব। তবে আমাদের ওপর কেউ গুলি চালাবে না, ঠিক আছে? তিনি বলেন, এখন আমরা যদি চুক্তিতে পৌঁছাতে না পারি, তাহলে আমরা সামরিকভাবে অত্যন্ত কঠোরভাবে তাদের গুঁড়িয়ে দেব। আর তা করার আগে আমরা অপেক্ষা করব; যার ফলে যেভাবেই হোক আমাদের নিরাপত্তা নিশ্চিত থাকবে।

গত এপ্রিলে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইরান ও ইসরায়েলের মধ্যে নাজুক এক যুদ্ধবিরতি কার্যকর হয়। এরপর এই প্রথম ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রোববার রাতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। লেবাননে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর হামলার প্রতিশোধে ইসরায়েলে নতুন করে ওই হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী। ইরানি হামলার জবাবে ইসরায়েলও পাল্টা হামলা চালাচ্ছে। চিরবৈরী দুই শত্রুপক্ষের হামলা-পাল্টা হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

সূত্র: এনবিসিবি নিউজ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি