ইরানে পাল্টা হামলা ইসরায়েলের
তেহেরান শহর
উৎকণ্ঠা ও উদ্বেগের মধ্যে ইরানে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আজ সোমবার (৮ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৭টার দিকে ইরানের মধ্যাঞ্চল ও পশ্চিমাঞ্চলে হামলা চালায় তারা।
এর আগে দখলদারদের লক্ষ্য করে গতকাল রাতে মিসাইল ছুড়েছিল ইরান। ধারণা করা হচ্ছে ওই মিসাইল হামলার জবাবে ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে।
যুদ্ধবিরতি সত্ত্বেও গতকাল লেবাননের রাজধানী বৈরুতে বড় হামলা চালায় ইসরায়েল। এর জবাবে ইসরায়েলের উত্তরাঞ্চলে মিসাইল ছুড়ে তেহরান।
ইরানি বার্তাসংস্থা মেহের নিউজ জানিয়েছে, রাজধানী তেহরানের বিভিন্ন জায়গায় শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।






আপনার মতামত লিখুন