খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ট্রাম্পের অভিবাসী নীতি আদালতে বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৬ জুন, ২০২৬, ১২:০৫ অপরাহ্ণ
ট্রাম্পের অভিবাসী নীতি আদালতে বাতিল

কয়েক মাস আগে এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও লাতিন আমেরিকার ৩৯টি দেশের অভিবাসীদের আশ্রয় আবেদন এবং কাজের অনুমতিপত্র (ওয়ার্ক পারমিট), গ্রিন কার্ড এবং নাগরিকত্ব লাভের আবেদন গ্রহণের ক্ষেত্রে যে নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন, তা বাতিল করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল আদালত।

গতকাল শুক্রবার দেশটির রোড আইল্যান্ড অঙ্গরাজ্যের রাজধানী প্রোভিডেন্সের চিফ ইউএস ডিস্ট্রিক্ট আদালতের বিচারক জন ম্যাককোনেল এক রায়ে এ ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন পরিষেবা সংস্থা (ইউ.এস. সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস—ইউএসসিআইসি) কর্তৃক গৃহীত একগুচ্ছ নীতি বাতিল করে দিয়েছেন বিচারক ম্যাককোনেল। কারণ তার মতে, এসব নীতি আফ্রিকা, এশিয়া, লাতিন আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের কয়েক ডজন দেশের মানুষকে ‘অনির্দিষ্ট আইনি অনিশ্চয়তার’ মধ্যে ফেলে দিয়েছে।

রায়ে বিচারক ম্যাককোনেল বলেছেন, যেসব অভিবাসী কংগ্রেস (যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট) এবং ইউএসসিআইসের আইন ও বিধি মেনে যথাযথ প্রক্রিয়া অনুসরণের মাধ্যমে আবেদন করেছেন, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির কারণে কোনো যৌক্তিক কারণ ছাড়াই তাদেরকে মাসের পর মাস ধরে অপেক্ষা করতে বাধ্য করছে ইউএসসিআইএস।

যুক্তরাষ্ট্রের বিরোধী দল ডেমোক্র্যাটিক পার্টির নেতা এবং সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে বিচারক হিসেবে নিয়োগ পাওয়া ম্যাকাকোনেল ইউএসসিআইসের সমালোচনা করে আরও বলেন, “ইউএসসিআইএস তার আইন ও বিধিবদ্ধ দায়িত্ব পালনের ক্ষেত্রে অভিবাসনবিরোধী মনোভাব দ্বারা পরিচালতি হচ্ছে, যা সংস্থাটির সিদ্ধান্ত গ্রহণে প্রভাব ফেলছে। এটি পেশাদার মনোভাবের বিরোধী।”

“যেসব অভিবাসীদের নাগরিকত্বের আবেদনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইউএসসিআইএস, তাদের বিরুদ্ধে গণ হারে কোনো অপরাধ বা আইনভঙ্গের অভিযোগ নেই। তারা আবেদন করেছে কেবল এই কারণে যে জন্মসূত্রে তারা মার্কিন নাগরিক নয়”, রায়ে বলেন বিচারক।

“আইনের শাসন সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে এবং এখানে এটা স্পষ্ট, ইউএসসিআইএস আইন অনুসরণ করেনি বা সঠিকভাবে কাজ করেনি।” প্রকৃতপক্ষে, ইউএসসিআইএস সেসব অভিবাসন আইন লঙ্ঘন করেছে যা বাস্তবায়ন বা প্রয়োগের দায়িত্ব কংগ্রেস তাকে দিয়েছে, পাশাপাশি সেই প্রশাসনিক আইনগুলোও লঙ্ঘন করেছে যা সংস্থাটির কার্যক্রমকে নিয়ন্ত্রণ করে।”

গত মার্চ মাসে আফগানিস্তান, ইরান, হাইতি, সোমালিয়া, ভেনেজুয়েলা এবং সিরিয়াসহ ৩৯টি দেশে ভ্রমণের ব্যাপারে পূর্ণ অথবা আংশিক নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (ডিএইচএস)। ডিএইচএসের এ আদেশের সঙ্গে সঙ্গতি রেখে এসব দেশের যেসব নাগরিক যুক্তরাষ্ট্রে অভিবাসী হিসেবে বসবাস করছেন, তাদের নাগরিকত্ব, ওয়ার্ক পারমিট, গ্রিনকার্ডের আবেদনের ওপরও নিষেধাজ্ঞা দেয় ইউএসসিআইএস।

ইউএসসিআইসের এ নীতিকে চ্যালেঞ্জ করে মামলা করেছিল অভিবাসন পরিষেবা সংস্থা এবং শ্রমিক সংগঠনগুলোর জোট। গতকাল সেই মামলার রায় ঘোষণা করলেন বিচারক ম্যাককোনেল।

মামলায় বাদিপক্ষের আইনজীবী ছিল ডেমোক্রেসি ফরোয়ার্ড নামের একটি আইন সংস্থার। সংস্থাটির কর্মকর্তা স্কাই পেরিম্যান রয়টার্সকে বলেন, “আদালতের এই রায় যুক্তরাষ্ট্রের একটি মৌলিক নীতি ফের আমাদের স্মরণ করিয়ে দিলো। সেই নীতিটি হলো, সরকার বৈধ অভিবাসনের পথ বন্ধ করতে পারে না এবং অভিবাসীরা কোন দেশ থেকে এসেছে— তার ভিত্তিতে তাদের সঙ্গে বৈষম্য করতে পারে না।”

আদালতের রায়ের পর এ ব্যাপারে প্রতিক্রিয়া জানতে যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেছিল রয়টার্স, কিন্তু মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি।

সূত্র : রয়টার্স

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি