বিনামূল্যে ইউটিউব চ্যানেলে বিশ্বকাপ ফুটবল খেলা দেখাবে ‘কেজটিভি’
ভারত ও বাংলাদেশে ফিফা বিশ্বকাপের ম্যাচ সম্প্রচারকারী সংস্থাগুলোর আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। এই দুই দেশের ফুটবল ভক্তরা সরাসরি ম্যাচ দেখতে পাবে কি না, তা নিয়ে শঙ্কা রয়েছে। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর বিনিয়োগ করা একটি ইউটিউব চ্যানেল এই বছর টুর্নামেন্টের ১০৪ ম্যাচের সবগুলো বিনামূল্যে দেখাবে!
ব্রাজিলিয়ান ইউটিউবার ও স্ট্রিমার কাসিমিরো মিগুয়েলের লাইভমোড-এর সঙ্গে অংশীদারত্ব করে ২০২২ সালে কেজটিভি চালু করেন। ওই বছরের বিশ্বকাপে কিছু বাছাইকৃত ম্যাচ তারা সম্প্রচার করেছিল। এরপর ফিফা নারী বিশ্বকাপ, ফিফা ক্লাব বিশ্বকাপ, অলিম্পিকের মতো বড় টুর্নামেন্টও কাভার করেছে তারা।
আসন্ন ফিফা বিশ্বকাপের জন্য কেজটিভি ব্রাজিলের নাগরিকদের জন্য ফোরকে (4K) রেজোলিউশনে ম্যাচগুলো স্ট্রিম করার পরিকল্পনা করেছে। এর পাশাপাশি তারা কিছু পর্দার পেছনের বিশেষ দৃশ্য, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন ইন্টারঅ্যাক্টিভ সেশনের আয়োজন করবে, যার মূল লক্ষ্য তরুণ ফুটবল ভক্তদের দৃষ্টি আকর্ষণ করা।
এদিকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা না এলেও জানা গেছে, ভারতে বিশ্বকাপ ম্যাচগুলো সম্প্রচারের দৌড়ে এগিয়ে আছে জি, তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ম্যাচ দেখাবে।






আপনার মতামত লিখুন