তারেক রহমানকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা
ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কে শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। চিঠিতে তিনি বলেছেন, নিজ দেশের জাতীয় উন্নয়নের প্রশ্নে বাংলাদেশ এবং ভারত একই দৃষ্টিভঙ্গি পোষণ করে এবং এ দৃষ্টিভঙ্গির উদ্দেশ্য হলো দুই দেশের জনগণের পারস্পরিক কল্যাণ।
চিঠিতে নরেন্দ্র মোদি আরও বলেছেন, ইসলাম ধর্মাবলম্বীদের এই পবিত্র উৎসব ভারতের সমৃদ্ধ ও বৈচিত্রময় ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ এবং ভারতজুড়েও লাখ লাখ মানুষ ব্যাপক উৎসাহ ও আনন্দের সঙ্গে ঈদুল আজহা পালন করে।
“এই উৎসব ত্যাগ, সহানুভূতি এবং ভ্রাতৃত্বের শাশ্বত আদর্শকে সমুন্নত রাখে, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়ে তোলার জন্য অপরিহার্য,” বলেছেন ভারতের প্রধানমন্ত্রী।
সূত্র : ইউএনবি






আপনার মতামত লিখুন