লেনদেনের শীর্ষে এনসিসি ব্যাংক
সপ্তাহের শেষ কার্যদিবস রোববার (১৭ মে) পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মাঝে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, এদিন ডিএসইতে কোম্পানিটির ২৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।
এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স। কোম্পানিটির ২১ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডোমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম।
এছাড়াও, ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলো হলো- এশিয়াটিক ল্যাবরেটরিজ, টেকনো ড্রাগস, আরডি ফুড, এপেক্স স্পিনিং, মুন্নু ফেব্রিকস, মীর আখতার এবং মুন্নু সিরামিকস






আপনার মতামত লিখুন