দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (১২ মে) লেনদেন শেষে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মঙ্গলবার ডিএসইতে সর্বোচ্চ মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ার দর ৩ টাকা ৩ পয়সা বা ৬ দশমিক ২ শতাংশ কমেছে। এর ফলে কোম্পানিটি দরপতনের শীর্ষে অবস্থান করেছে।
দরপতনের তালিকায় দ্বিতীয় স্থানে ছিল মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির শেয়ার দর ৬ দশমিক ১ শতাংশ কমেছে। তৃতীয় স্থানে থাকা এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের শেয়ার দর ৫ দশমিক ৭১ শতাংশ কমেছে।
এছাড়াও দরপতনের শীর্ষ দশে রয়েছে ইবিএল এনআরবি মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ৭১ শতাংশ, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ২৬ শতাংশ, গ্রীন ডেল্টা মিউচুয়াল ফান্ডের ৫ দশমিক ২৬ শতাংশ, ভ্যানগার্ড রূপালি ব্যাংক ফান্ডের ৪ দশমিক ৮৪ শতাংশ, বে-লিজিংয়ের ৪ দশমিক ৬৫ শতাংশ, রিলায়েন্স ওয়ানের ৪ দশমিক ৬৩ শতাংশ এবং ফাস ফাইন্যান্সের ৪ দশমিক ৫৫ শতাংশ শেয়ার দর কমেছে।






আপনার মতামত লিখুন