১৮মাসে ১৫ বিচারপতির বিদায়, অন্যদের জন্য ‘সতর্কবার্তা’
২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল। মাত্র দেড় বছরের এই সংক্ষিপ্ত সময়ে হাইকোর্ট বিভাগ থেকে বিদায় নিয়েছেন ১৫ জন বিচারপতি। তাদের কেউই স্বাভাবিকভাবে অবসরে যাননি। ফ্যাসিস্ট সরকারের দোসর হিসেবে ভূমিকা রাখা, দুর্নীতি, অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠায় এই বিচারকদের বিদায় নিতে হয়েছে।
সংশ্লিষ্টরা বলছেন, উচ্চ আদালতের বিচারপতিদের এমন অপসারণ অন্যদের জন্য একটি বড় সতর্কবার্তা।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ বিচারাধীন অবস্থায় পদত্যাগ করে বিদায় নিয়েছেন পাঁচজন বিচারপতি। অভিযোগ প্রমাণিত হওয়ায় অপসারণ করা হয়েছে আরও তিন বিচারপতিকে। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া দুই অতিরিক্ত বিচারপতিকে আর স্থায়ী করা হয়নি। এছাড়া, বিচারকাজে বিরত থাকাকালীন চাকরির বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার অভিযোগ নিয়ে অবসরে চলে গেছেন দুই বিচারপতি।
সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অভিযোগ বিচারাধীন অবস্থায় পদত্যাগ করে বিদায় নিয়েছেন পাঁচজন বিচারপতি। অভিযোগ প্রমাণিত হওয়ায় অপসারণ করা হয়েছে আরও তিন বিচারপতিকে। আওয়ামী লীগ আমলে নিয়োগ পাওয়া দুই অতিরিক্ত বিচারপতিকে আর স্থায়ী করা হয়নি। এছাড়া, বিচারকাজে বিরত থাকাকালীন চাকরির বয়স ৬৭ বছর পূর্ণ হওয়ার অভিযোগ নিয়ে অবসরে চলে গেছেন দুই বিচারপতি
জানতে চাইলে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী ঢাকা পোস্টকে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর অনিয়মের অভিযোগে ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে ১০ জন আর বিচারকাজে ফিরতে পারেননি। একজন বিচারপতির বিষয়ে এখনও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্ত চলমান। একজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত করার মতো কোনো আলামত খুঁজে না পাওয়ায় তিনি বিচারকাজে ফিরে এসেছেন। দুই বিচারপতির বিরুদ্ধে অভিযোগ অনুসন্ধান পর্যায়ে থাকা অবস্থায় পদত্যাগ করেছেন।
এখনও সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে তদন্তাধীন রয়েছে বিচারপতি শেখ হাসান আরিফের বিষয়টি। ছুটিতে পাঠানো ১২ বিচারপতির মধ্যে একমাত্র বিচারপতি এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তিনি বিচারকাজে ফিরে এসেছেন। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি রেজাউল হাসান সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলে অনিয়মের অভিযোগ অনুসন্ধানে থাকা অবস্থায় পদত্যাগ করেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ অক্টোবর দুর্নীতি ও আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের দোসর হিসেবে কাজ করার অভিযোগ ওঠায় ১২ বিচারপতিকে ছুটিতে পাঠান তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। তাদের হাইকোর্টের বেঞ্চে বিচারকাজ পরিচালনার দায়িত্ব থেকে বিরত রাখা হয়।






আপনার মতামত লিখুন