কাচারি ঘরের সংস্কার দাবি
কাচারি ঘরের সামনে লেখক তার বন্ধুর সাথে
বাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী আখাউড়া উপজেলার গঙ্গাসাগর দীঘির সন্নিকটে থাকা এই পুরাতন স্থাপনাটি একদা মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্যর কাচারি ঘর ছিলো। কালের বিবর্তনে এটি এখন জীর্ণ-শীর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। প্রতিদিন স্থানীয়রা সহ দেশ-বিদেশের অনেক পর্যটক আসেন গঙ্গাসাগরের সৌন্দর্য দেখতে।
সেই সুবাদে পরিত্যক্ত কাচারি ঘরের স্থাপনাও ভিতরে বাহিরে ঘুরে ঘুরে দেখার আগ্রহী হয়ে উঠেছে। স্থানীয় তুলাই শীমুল গ্রামের বাসিন্দা ও রাজা বীর বিক্রম কিশোর মানিক্যর সুযোগ্য সরকার হাজী মুহাম্মদ আব্দুল হামিদ ভূইয়ার পুত্রের ঘরের নাতি বিশিষ্ট আইনজীবী নাজমুল হুসাইন ভূইয়া বলেন রাজা বীর বিক্রম ছিলেন ধর্ম বর্ণ নির্বশেষ একজন প্রজা হৈতিষী শাসক।

তার ইতিহাস এই প্রজন্মকে প্রেরণা জোগাতে সাহায্য করবে। সুতরাং প্রত্নতত্ত্ব বিভাগের উচিৎ হবে,এই স্থাপনাটি সংস্কার করে পর্যটকদের জন্য উন্মুক্ত করা। এতে সরকার রাজস্ব আয়ের পাশাপাশি, ভ্রমণ পিপাসুরাও ইতিহাস ঐতিহ্য সম্পর্কে ধারণা লাভ করতে পারবে। তাই স্থানীয় সহ আগত পর্যটকদের দাবি, কাচারি ঘরটি যেনো অতি দ্রুত সরকারের সংশ্লিষ্ট বিভাগ সংস্কারের উদ্যোগ গ্রহণ করে।






আপনার মতামত লিখুন