ঝড়
হৃদয়ে আজ- ঝড় উঠেছে,
মহা কাব্য রচনার।
পারিব কি আমি-
তা রুপান্তর করিতে,
মোর মনের জাগ্রত ইচ্ছে।
প্রভু তুমি জ্ঞান দাও,
মোর মন মস্তিষ্কে।
কাগজে কলম চালাতে,
শক্তি দাও – মোর আঙ্গুলে।
তথ্যবহুল লিখনি গাঁথবার,
ঐশ্বরিক আলো দাও প্রভু-
মোর অন্ধকার অন্তরে।
লিখতে চাই, সমাজের জন্য।
মোর মহাকাব্য – পাঠ করে,
গড়ে উঠবে টেকসই –
এক তরুণ সমাজ।
শক্তি দাও প্রভু- শক্তি দাও,
নির্জীব হয়ে যাওয়া হৃদয়ে ।
প্রভু তোমার -প্রদত্ত সাহসে,
সাহসি করে তোল মোরে।
আর কত, কত কাল?
ভয়ে ভয়ে, প্রতিবাদী অন্তর।
মৃত্যু পথ যাত্রি, দলে মিশবে।
শক্তি দাও প্রভু, শক্তি দাও।
অশুর শক্তি,মোর লিখনি ভাষায়-
নিপাত করার – শক্তি দাও।






আপনার মতামত লিখুন