খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইটভাটার ধোঁয়া ও তাপে বোরো ধানসহ ফসলের ক্ষয়-ক্ষতি

সরিষাবাড়ীতে ক্ষতিপূরণের দাবি
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত: শনিবার, ৯ মে, ২০২৬, ১১:০৩ অপরাহ্ণ
ইটভাটার ধোঁয়া ও তাপে বোরো ধানসহ ফসলের ক্ষয়-ক্ষতি

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চকপাড়া এলাকায় ইটভাটার কালো ধোঁয়া ও অতিরিক্ত তাপের প্রভাবে ২৫/৩০ বিঘা জমির বোরো ধানসহ বিভিন্ন ফসল, বনজ ও ফলদ গাছের ব্যাপক ক্ষতির অভিযোগ উঠেছে। এতে শতাধিক কৃষক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ক্ষতিগ্রস্ত কৃষকরা দ্রুত ক্ষতিপূরণ ও দায়ীদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, চকপাড়া ও আশপাশের কয়েকটি গ্রামের কৃষিজমির পাশে গড়ে ওঠা ইটভাটাগুলোর ধোঁয়া ও তীব্র গরম বাতাসে ধানের শীষ পুড়ে গেছে। অনেক জমিতে ধান পরিপক্ব হওয়ার আগেই শুকিয়ে নষ্ট হয়ে গেছে। শুধু বোরো ধানই নয়, শাক-সবজি, ইউক্যালিপটাস গাছ, বাঁশঝাড়সহ বিভিন্ন বনজ ও ফলদ বৃক্ষও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে অভিযোগ রয়েছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে আব্দুল আজিজ, আব্দুস সাত্তার, মুজিবর রহমান, আজীরন বেওয়া, চায়না বেগম, রওশনারা, মকবুল হোসেন ভোলা, আবুল হোসেন, আরিফুল ইসলাম, হেলাল মিয়া ও মোকছেদ আলীসহ অনেকেই জানান, চলতি মৌসুমে ভালো ফলনের আশায় তারা ব্যাপক খরচ করে চাষাবাদ করেছিলেন। কিন্তু ইটভাটার ধোঁয়া ও তাপে সেই স্বপ্ন ভেঙে মাথায় হাত পড়েছে ।

 

কৃষক মোকছেদ আলী বলেন, “এক একর জমিতে ধান আবাদ করেছি। কিন্তু ইটভাটার ধোঁয়া ও গরম বাতাসে ধান শুকিয়ে নষ্ট হয়ে গেছে। এখন পরিবার নিয়ে দুশ্চিন্তায় আছি।”

 

অপর কৃষক মকবুল হোসেন ভোলা বলেন, “অনেক কষ্ট করে বোরো ধান চাষ করেছি। মাঠে গিয়ে দেখি ধানের শীষ শুকিয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে নেওয়া আমাদের পক্ষে খুবই কঠিন।”

 

এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ সিংহ জানিয়েছেন, স্থানীয় কৃষকদের অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করা হয়েছে। প্রাথমিকভাবে ইটভাটার প্রভাবের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

 

এদিকে স্থানীয় কৃষিবিদ আব্দুল মজিদ বলেন, কৃষিজমির আশপাশে অপরিকল্পিত ও অবৈধভাবে ইটভাটা পরিচালনার কারণে প্রতিবছরই ফসল ও পরিবেশের ক্ষতি হচ্ছে। কৃষিজমি ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট প্রশাসনকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন ।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি