খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ভ্রমণ লেখক মুহাম্মদ জাভেদ হাকিমের ছোট বোন এখন সাংসদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:২০ পূর্বাহ্ণ
ভ্রমণ লেখক মুহাম্মদ জাভেদ হাকিমের ছোট বোন এখন সাংসদ

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকীমের সঙ্গে ভাই ভ্রমণ লেখক মুহাম্মদ জাভেদ হাকীম।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে সংরক্ষিত নারী আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হিসেবে শপথ নিলেন বিশিষ্ট ভ্রমণ লেখক মুহাম্মদ জাভেদ হাকিমের ছোট বোন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম। এক প্রতিক্রিয়ায় ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম এমপি জানান,সংসারের প্রয়োজনে লোভনীয় বেতনের বেসরকারি চাকরি ছেড়েছিলাম,এবার দেশ-জনতার সেবার মানসিকতা থেকে আবারো নিজেকে জড়িত করলাম।

তিনি বলেন, দেশবাসীর কাছে দোয়া চাই,আল্লাহ পাক যেন আমাকে তার নির্দেশিত পথে রেখেই দেশের জন্য, আমার চিন্তা চেতনা গুলো কল্যাণকর করে। সেই সঙ্গে তিনি ১১ দলীয় জোট তথা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা মামুনুল হক (দাঃমা) সহ অন্যান্য নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। বিশেষ ভাবে ধন্যবাদ জানান তার স্বামী ডাক্তার আওলাদ হোসেন ও বড় ভাই মুহাম্মদ জাভেদ হাকিমকে।

তিনি বলেন, ভাই এবং স্বামীর সাথে পরামর্শ করেই সংসদে যাওয়ায় সিদ্ধান্ত নিয়েছি।

প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে জামায়েতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের অন্যতম শরীক দল বাংলাদেশ খেলাফত মজলিস হতে মনোনীত হয়েছেন ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম।

১৯৮৪ সালে আদি ঢাকার বাদামতলী এলাকায় সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তারা দাদা ছিলেন প্রখ্যাত সূফী আব্দুল জব্বার। বাবা মরহুম হাজী আব্দুল হাকিম। পেশায় ছিলেন ইসলামপুরের বিশিষ্ট বস্র ব্যবসায়ী।

মা দেশের অন্যতম একটি রাজনৈতিক পরিবারের সন্তান ও গৃহিণী। মাহবুবা হাকিম এক ভাই চার বোনের মধ্যে চতুর্থ। ভাই মুহাম্মদ জাভেদ হাকিম দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোর নিয়মিত ভ্রমণ লেখক ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং যুবদল ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক পদে ছিলেন।

ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিমের প্রাথমিক শিক্ষাজীবনের হাতেখড়ি পুরাতন ঢাকার অন্যতম বিদ্যাপীঠ মাহমুদা খাতুন মহিলা মাদ্রাসা হলেও,তার মূল শিক্ষা জীবনের শুরুটা সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ। উক্ত বিদ্যাপীঠ হতেই অষ্টম শ্রেণিতে সরকারি বৃত্তি, ১৯৯৯ সালে এসএসসি ও ২০০১ সালে এইচএসসি উভয় পরিক্ষাতেই প্রথম শ্রেণিতে স্টার মার্কস সহ কৃতিত্বের সঙ্গে পাশ করেন। এরপর মাহবুবা হাকিম বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (BUTEX) হতে ২০০৭ সালে কৃতিত্বের সঙ্গে প্রথম শ্রেণিতে বি.এসসি.ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংএ উর্ত্তীর্ণ হন।

শিক্ষাজীবন শেষে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম সর্বশেষ ফার ইস্ট নিটিং অ্যান্ড ডাইং ইন্ডাস্ট্রিজ লিমিটেড কোম্পানিতে ২০১০ – ২০১১ সালে ল্যাবরেটরি ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন। এরপর আপন খেয়ালে তিনি চাকরি ছেড়ে ধর্মকর্ম ও হেফজ শিক্ষায় মনোনীবেশ করেন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের মা। স্বামী ডাক্তার আওলাদ হোসেন। মেডিসিন ও গ্যাস্ট্রোলিভার বিশেষজ্ঞ। সহকারী অধ্যাপক, ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইনিস্টিটিউট ও হাসপাতাল,মহাখালী, ঢাকায় কর্মরত।

মাহবুবা হাকিম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও ঢাকা ভার্সিটির মত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তীর সুযোগ পেয়েও তিনি তার পছন্দের ক্যারিয়ার গড়তে বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলে ভর্তি হন। এতে তার চাকরি জীবনে মূল দক্ষতা ছিলো ল্যাবরেটরি ব্যবস্থাপনা ও গুণগত মান নিয়ন্ত্রণ। মাহবুবা হাকিম পড়ালেখার পাশাপাশি স্কুল, কলেজ ও ইউনিভার্সিটিতে সেরা আবৃত্তিকার, সেরা বিতার্কিক ও সেরা বক্তা হিসেবে বিজয়ী হতেন। বর্তমানে মাহবুবা হাকিম ঘর-সংসার সামলানোর পাশাপাশি মক্তব ও কুরআনের হেফজ খানায় খেদমতে রয়েছেন। সেই সঙ্গে ধর্মীয় ভাবগাম্ভীর্য সমুন্নত রেখে কীভাবে নারী শিক্ষার্থীরা উচ্চতর শিক্ষা অর্জন, রাষ্ট্র ও সমাজে অবদান রাখা যায় – সেসব বিষয়ের উপর বিভিন্নরকম সামাজিক কার্যক্রমের সঙ্গে জড়িত রয়েছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি