মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সব সেনা সরিয়ে নেয়ার প্রস্তাব দিয়েছে ইরান
ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ বন্ধে নতুন করে সংশোধিত প্রস্তাব দিয়েছে। দেশটির সেনাবাহিনীর স্পেশাল ইউনিট ইসলামিক বিপ্লবী গার্ড সংশ্লিষ্ট বার্তাসংস্থা তাসনিম নিউজ জানিয়েছে, ইরান নতুন প্রস্তাবে ১৪টি শর্ত দিয়েছে।
ইরানের ১৪ দফার প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি সন্দেহ প্রকাশ করেছেন, এই প্রস্তাব থেকে ইতিবাচক কিছু হবে কি না।
তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান পাকিস্তানের মধ্যস্থতাকারীদের মাধ্যমে প্রস্তাবটি পাঠিয়েছে। এতে লেবাননসহ সব ফ্রন্টে যুদ্ধ বন্ধের আহ্বান জানানো হয়েছে।
তাসনিম নিউজ আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানকে ৯ দফার একটি প্রস্তাব দেয়। এর জবাবে ইরান ১৪ দফার প্রস্তাব দেয়। এতে বলা হয়েছে, তাদের গ্যারান্টি দিতে হবে যুক্তরাষ্ট্র আর সামরিক আগ্রাসন চালাবে না এবং ইরানের আশপাশের দেশে থাকা সেনাদের প্রত্যাহার করে নেবে।
এর পাশাপাশি ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার করা এবং হরমুজ প্রণালিতে নতুন ব্যবস্থা প্রবর্তনের আহ্বানও জানানো হয়েছে।
সূত্র: তাসনিম নিউজ






আপনার মতামত লিখুন