খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কাউনিয়া ইউসিসিএ লিমিটেডে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৯:১২ অপরাহ্ণ
কাউনিয়া ইউসিসিএ লিমিটেডে দুর্নীতির অভিযোগে তদন্ত শুরু

রংপুরের কাউনিয়া উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি (ইউসিসিএ) লিমিটেডের বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের অভিযোগে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সোমবার এ তদন্ত পরিচালনা করেন স্থানীয় সরকার ,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, রংপুর বিভাগীয় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক এর প্রতিনিধি ও জেলা সমবায় কর্মকর্তা, কুড়িগ্রাম মোঃ আতিকুর রহমান।

বিআরডিবি ভবনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তার অফিস কক্ষে তদন্তকালে উপস্থিত ছিলেন অভিযোগকারী পশ্চিম তালুকশাহবাজ কেএসএস লিঃ-এর ম্যানেজার আঃ মোতালেব, পশ্চিম নিজপাড়া কেএসএস লিঃ সভাপতি মোঃ সারওয়ার আলম, চারুভদ্র কেএসএস লিঃ এর ম্যানেজার মোঃ হারুন অর রশিদ, দক্ষিন বাজেমজকুর কেএসএস লিঃ এর সভাপতি হানিফ উদ্দিন সহ ১০টি সমিতির সভাপতি ও ম্যানেজারগণ। এছাড়াও উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন কর্মকর্তা আফসানা জাহান, ইউসিসি লিঃ এর সভাপতি আঃ বারেক, সাবেক সভাপতি হাফিজ উদ্দিন ও মোসলেম উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

তদন্তকারী কর্মকর্তা জেলা সমবায় কর্মকর্তা মোঃ আতিকুর রহমান জানান, তদন্তে যা সঠিক এবং সমবায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলোই উঠে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সকলকে শান্ত থাকার আহ্বানও জানান তিনি। এদিকে অভিযোগকারীরা সুষ্ঠু তদন্তের মাধ্যমে ৫৯টি সমিতির সদস্যদের স্বার্থ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার প্রত্যাশা করছেন।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি