মেধাভিত্তিক জনপ্রশাসন গড়ার ওপর জোর প্রধানমন্ত্রীর
প্রত্যাশিত বাংলাদেশ গড়তে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে মেধাভিত্তিক, দক্ষ ও জনবান্ধব জনপ্রশাসন গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৫ এপ্রিল) সকালে রাজধানীর নিউ ইস্কাটনে বিয়াম ফাউন্ডেশন-এর তৃতীয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, বর্তমান সরকার মেধানির্ভর, সৃজনশীল, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল মানবসম্পদ তৈরিতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি উল্লেখ করেন, দক্ষ জনপ্রশাসন গড়ে তুলতে প্রশিক্ষণ ও সক্ষমতা উন্নয়নের বিকল্প নেই।
বিয়াম ফাউন্ডেশনের কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে সংস্থাটি প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এ সময় তিনি বলেন, ২০২৪ সালের গণআন্দোলন প্রমাণ করেছে রাষ্ট্রের প্রকৃত শক্তি জনগণ। দীর্ঘদিন ধরে জনগণ একটি জবাবদিহিমূলক ও জনকল্যাণমুখী শাসনব্যবস্থার প্রত্যাশা করছিল, বর্তমান সরকার সেই প্রত্যাশা পূরণে কাজ করছে বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।






আপনার মতামত লিখুন