ধীরে ধীরে সুস্থ হচ্ছেন মির্জা আব্বাস
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার সহধর্মিণী আফরোজা আব্বাস।
মঙ্গলবার (২১ এপ্রিল) তিনি জানান, নিয়মিত থেরাপি নেওয়ার ফলে তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি আগের তুলনায় অনেকটা সুস্থ এবং ধীরে ধীরে সুস্থতার দিকে এগিয়ে যাচ্ছেন। এ জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
গত ১৪ এপ্রিল ফিজিওথেরাপির জন্য মির্জা আব্বাসকে প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে ভর্তি করা হয়। এর আগে ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে প্রায় এক মাস নিবিড় পরিচর্যার পর তার অবস্থার উন্নতি হলে চিকিৎসকদের পরামর্শে মালয়েশিয়ায় ফিজিওথেরাপির জন্য নেওয়া হয়।
বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসা চলমান রয়েছে।






আপনার মতামত লিখুন