খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

কুড়িগ্রামে রাস্তা কেটে পুকুর: প্রতিবাদে প্রাণনাশের হুমকি

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৭:৩০ অপরাহ্ণ
কুড়িগ্রামে রাস্তা কেটে পুকুর: প্রতিবাদে প্রাণনাশের হুমকি

কুড়িগ্রাম সদর উপজেলার চর সিতাইঝাড় গ্রামে চলাচলের রাস্তায় জোরপূর্বক পুকুর খননের অভিযোগ উঠেছে মোঃ কামাল হোসেন (পিতা: শকমত আলী) ও তাইজুল ইসলাম (পিতা: মৃত গোলদার হোসেন)-এর বিরুদ্ধে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাচ্ছে না ভুক্তভোগী পরিবার। উল্টো বাধা দিতে গেলে হুমকি ও গালিগালাজের শিকার হচ্ছেন তারা।
‎
‎জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় মিলপাড়া গ্রামের নুর আলীর সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছে। এ নিয়ে প্রায় ৮ বছর ধরে আদালতে মামলা চলমান রয়েছে। স্থানীয়ভাবে গ্রাম্য সালিসের মাধ্যমে বিরোধ মীমাংসার চেষ্টা করা হলেও তা মানেননি অভিযুক্তরা। অভিযোগ রয়েছে, প্রভাব ও পেশিশক্তির বলে নুর আলীর ভোগদখলীয় জমিতে জোরপূর্বক পুকুর খনন করে চলাচলের রাস্তা ও বাড়িঘরের ক্ষতি করার চেষ্টা করছেন কামাল-শওকত গং।
‎
‎ভুক্তভোগী নুর আলী বলেন, “এটি আমাদের রেকর্ডীয় জমি। আমরা দীর্ঘদিন ধরে খাজনাও দিয়ে আসছি। হঠাৎ করে কামাল ও তার লোকজন জমি দখল করে পুকুর খনন করছে। আমরা বাধা দিলে তারা গালিগালাজ ও হুমকি দিচ্ছে। আমাদের সন্তানরাও নিরাপদ নয়। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”
‎
‎তিনি আরও বলেন, “বিচার চেয়ে বিভিন্ন জায়গায় গিয়েও কোনো সুরাহা পাচ্ছি না। অদৃশ্য কারনে আমাদের দলিল কাগজ পত্র না দেখে একটি চক্র শওকত কামালদের পক্ষে কাজ করছে।আমরা প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার চাই।”
‎
‎শিক্ষার্থী মৌসুমি বলেন,চলাচলের রাস্তায় খাল পুকুর বানিয়ে মানুষের দূর্ভোগ বাড়াচ্ছে। আমরা স্কুলে যেতে অন্যের বাড়ির ভিতর দিয়ে হাটতে হচ্ছে।এদের উচিৎ বিচার হওয়া দরকার।
‎
‎স্থানীয় ইউপি সদস্য লোকমান বলেন, এ ঘটনায় বিচার সালিস করে সুরাহা পাওয়া যায় নাই। কেউ কথা শুনতেছে না। হামলা মারামারি ধরনের দূর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
‎

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি