জ্বালানি তেলের দাম বাড়াতে সরকার বাধ্য হয়েছে: বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী
জ্বালানি তেলের দাম বাড়ানোর সিদ্ধান্তে সরকার বাধ্য হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
তিনি বলেন, আন্তর্জাতিক বাজার থেকে বৈদেশিক মুদ্রা ব্যয় করে জ্বালানি তেল আমদানি করতে হয়, তাই পরিস্থিতি বিবেচনায় এনে দাম সমন্বয় করা হয়েছে। সরকার চেষ্টা করেছে যাতে এটি সহনীয় পর্যায়ে থাকে।
মন্ত্রী আরও জানান, দাম বাড়ানোর পরও বর্তমানে জ্বালানি খাতে ভর্তুকি অব্যাহত রয়েছে।
জীবনযাত্রায় এই মূল্যবৃদ্ধির প্রভাব প্রসঙ্গে তিনি বলেন, দাম বাড়লে স্বাভাবিকভাবেই কিছু বিরূপ প্রভাব পড়ে। বৈশ্বিক সংঘাত ও অর্থনৈতিক পরিস্থিতির কারণে শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বের জ্বালানি খাতেই এর প্রভাব পড়েছে।
তিনি উল্লেখ করেন, বর্তমান বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি খাতে চাপ অব্যাহত থাকায় সরকারকে বাস্তবতার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হচ্ছে।






আপনার মতামত লিখুন