ফের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার
পূর্ব এশিয়ায় আবারও উত্তেজনা বাড়িয়েছে উত্তর কোরিয়া। দেশটি একাধিক সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
রোববার (১৯ এপ্রিল) সকালে এ ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছেন জাপানের প্রতিরক্ষামন্ত্রী শিনজিরো কইজুমি।
তার ভাষ্য অনুযায়ী, নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলো জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোন (ইইজেড)-এর বাইরে গিয়ে সাগরে পতিত হয়েছে। জাপানি সময় সকাল প্রায় ৬টার দিকে (গ্রিনিচ মান সময় রাত ৯টা) এই উৎক্ষেপণ ঘটে।
রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস ঘটনাটি নিশ্চিত করেছে।
তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে বিশ্লেষকদের মতে, উত্তর কোরিয়ার ধারাবাহিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা পূর্ব এশিয়ায় নিরাপত্তা ঝুঁকি বাড়াচ্ছে এবং আন্তর্জাতিক উদ্বেগ আরও জোরদার করছে।






আপনার মতামত লিখুন