প্রথম হজ ফ্লাইট সৌদি আরবে পৌঁছেছে
৪১৯ বাংলাদেশি হাজি জেদ্দায় অবতরণ
বাংলাদেশের হজ কার্যক্রমে শুরু হয়েছে নতুন মৌসুম। প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর-এ সফলভাবে অবতরণ করেছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত বিজি ৩০০১ ফ্লাইটটি স্থানীয় সময় ভোর ৪টা ২০ মিনিটে জেদ্দায় পৌঁছে। এই ফ্লাইটে মোট ৪১৯ জন হজযাত্রী ছিলেন।
বিমানবন্দরে হাজিদের স্বাগত জানান সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দেলওয়ার হোসেন এবং হজ কাউন্সিলর মো. কামরুল ইসলাম। হাজিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং রিফ্রেশমেন্ট কিট প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেদ্দায় বাংলাদেশ কনসুলেটের কনসাল জেনারেল মো. সাখাওয়াত হোসেন, সহকারী মৌসুমি হজ অফিসার মো. রুহুল আমিন, জেদ্দা হজ টার্মিনালের অপারেশন প্রধান ইহাহিয়া রাদি এবং সৌদি প্রতিষ্ঠান নুসুক মারহাবার ম্যানেজার রায়েদ বাকশাউনসহ অন্যান্য কর্মকর্তারা।
এর আগে শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ হজ ফ্লাইট-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।






আপনার মতামত লিখুন