সমাজকল্যাণ মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ব্রেন্ট ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) মন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
মার্কিন দূতাবাস ঢাকা সূত্রে জানা গেছে, বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
বিশেষ করে, দুই দেশের সরকার কীভাবে যৌথভাবে কাজ করে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন এবং অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত করতে পারে—সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।
বৈঠকে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরির সম্ভাবনাও উঠে আসে বলে জানা গেছে।






আপনার মতামত লিখুন