খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হজে যেসব জিনিসপত্র সঙ্গে নিবেন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ণ
হজে যেসব জিনিসপত্র সঙ্গে নিবেন

হজ একটি ধৈর্য এবং শারীরিক প্রস্তুতির একটি বড় পরীক্ষা। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এই দীর্ঘ যাত্রায় নিজেকে সুস্থ ও সচল রাখা অত্যন্ত জরুরি। যেহেতু সৌদি আরবে দীর্ঘ সময় অবস্থান করতে হয় এবং মিনা-আরাফাতের মতো ময়দানগুলোতে প্রতিকূল আবহাওয়ার মধ্য দিয়ে যেতে হয়, তাই প্রয়োজনীয় সরঞ্জামের একটি সঠিক তালিকা আপনার সফরকে অনেক সহজ ও ঝামেলামুক্ত করতে পারে।

অনেকেই দীর্ঘ এই সফরের প্যাকিং নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকেন—কী নেবেন আর কী বাদ দেবেন। বিশেষ করে ইহরামের কাপড় থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় ওষুধ, প্রসাধন সামগ্রী এবং ব্যক্তিগত ব্যবহারের ছোটখাটো জিনিসপত্র গোছানোটা বেশ সময়সাপেক্ষ। একটি পরিকল্পিত ও গোছানো ব্যাগ আপনাকে অপ্রয়োজনীয় দুশ্চিন্তা থেকে মুক্তি দেবে, ফলে আপনি পূর্ণ মনোযোগ ইবাদতে নিবদ্ধ করতে পারবেন।

মনে রাখবেন, প্রয়োজনীয় সবকিছু সাথে রাখা মানে শুধু শারীরিক আরাম নয়, বরং এটি প্রতিটি ধাপে আপনার ইবাদতকে সহজ করে তুলবে। আপনার হজের সফরকে আরামদায়ক ও নিরাপদ করতে প্রয়োজনীয় জিনিসপত্রের একটি বিস্তারিত ও কার্যকর তালিকা নিচে তুলে ধরা হলো, যা প্রতিটি হাজির জন্য অপরিহার্য—

  • ১. ২৪ ইঞ্চি সাইজের ১টি লাগেজ।
    ২. সাইড ব্যাগ বা কাঁধে বহন করার জন্য ১টি ছোট বা হালকাব্যাগ।
    ৩. ১টি হাত ব্যাগ।
  • ৪. কমপক্ষে ২ সেট ইহরামের কাপড়। গায়ে পরিধান করার জন্য আড়াই হাত পানার ৩ গজ করে ২পিস। লুঙ্গির মতো পরিধান করার জন্য আড়াই হাত পানার ২.৫ গজ করে ২পিস। (তবে নারীদের জন্য কোনো বিশেষ ইহরামের কাপড় নাই, তারা সালোয়ার কামিজ পরেই ইহরাম বাঁধতে পারবে। শুধু লক্ষ্য রাখতে হবে, পোশাক যেন শালীন হয়।)
    ৫. কাপড় কাচার সাবান ও গুঁড়া সাবান।
    ৬. ইহরাম অবস্থায় পরার জন্য দুই ফিতার স্যান্ডেল ২ জোড়া, আর বাকি সময়ের জন্য যে কোনো ধরনের জুতা ১ জোড়া
    (নারীদের জন্য কোন বাধা নাই, যে কোনো আরামদায়ক জুতা পরেই পুরো সফর শেষ করতে পারবেন। তবে চলার সময় খটখট শব্দ করে এমন জুতা পরিহার করা উচিত।)
  • ৭. হালাল অবস্থায় পরার জন্য পায়জামা-পাঞ্জাবি ৩/৪ সেট, লুঙ্গি, গেঞ্জি। (নারীদের জন্য অন্তত ৪ সেট সালোয়ার কামিজ, স্কার্ফ ও ২টি বোরকা।)
    ৮. অজুর পানি মোছার জন্য টাওয়েল ১টি।
    ৯. প্রয়োজনীয় ওষুধ। (ডায়াবেটিক রোগীর জন্য প্রয়োজনীয় ঔষধ।) বিমানে ২ দিনের প্রয়োজন মতো ঔষধ হাত ব্যাগে রেখে বাকিটা লাগেজে নেবেন ।
    ১০.চার্জারসহ ১টি মোবাইল ফোন। (এন্ড্রয়েড ফোন হলে ভালো)।
    ১১.কোমরের বেল্ট, টাকার ব্যাগ, গলায় ঝোলানো ব্যাগ ১ সেট।

  • ১২. মোবাইলচার্জ দেওয়ার জন্য পাওয়ারব্যাংক ১টি।  আরাফাহ এবং মিনা ও মুযদালিফাতে পাওয়ারব্যাংক প্রয়োজন হবে।
    এছাড়া অন্যান্য স্থানে চার্জ দেওয়ার ব্যবস্থা আছে।
    ১৩. পাথর মারার জন্য ছোট ব্যাগ ১টি।
    ১৪. মাথার তেল, সাবান, ভ্যাসলিন (প্রয়োজন অনুযায়ী)।
  • ১৫. অল্প পরিমাণে চিঁড়া, বিস্কুট, ড্রাইফুড।
    ১৬. ছাতা, নোটবুক ১টি সাথে কাগজ, কলম ।
  • ১৭. বড় গামছা বা তোয়ালে ১টি।
    ১৮. জুতা রাখার ব্যাগ ১টি। প্রয়োজনে পলিথিন ব্যবহার করতে পারেন।
    ১৯).মেসওয়াক ২টি, টুথপেস্ট ১টি এবং ব্রাশ ১টি।
    ২০. ফুলানো বালিশ ১টি। শুধু মিনাতে ১ রাতের জন্য প্রয়োজন হবে।
    ২১. স্যালাইন ১ বক্স।
    ২২. রোদ থেকে বাঁচার জন্য ১টি ছাতা খুব জরুরি।
    ২৩. কাঁচি/ট্রিমার ১টি। বিমানে হাত ব্যাগে রাখা যাবে না, লাগেজে রাখবেন।
  • ২৪. ছোট চাকু ১টি। বিমানে হাত ব্যাগে রাখা যাবে না, লাগেজে দিতে হবে।
    ২৫. কাপড় ঝোলানোর হ্যাঙ্গার ২ বা ৩টি।
    ২৬. আয়না এবং চিরুনি ১টি।
  • ২৭. সুগন্ধি ছাড়া সাবান ১টি।
    ২৮. টয়লেট পেপার ২ বা তিন বক্স।
    ২৯. সুঁই-সুতা ১ সেট।
    ৩০. কাপড় টাঙানোর রশি ১৫ গজ।
    ৩১. তালা চাবি ১ সেট।
    ৩২. স্কচটেপ ১ টি (বড়)।
    ৩৩. গেট ১ টি।
  • ৩৪.রেইনকোট ১টি।
    ৩৫. সিম খোলার পিন ১টি।
    ৩৬. পাতলা জায়নামাজ ১টি।
  • ৩৭.ছোট তসবিহ ১টি।
    ৩৮. চশমা ২ জোড়া এবং সানগ্লাস ১টি। খুব জরুরি।
    ৩৯. বিভিন্ন ভুলের জন্য দম দেওয়া এবং খাবার ও পানীয় ইত্যাদির জন্য অন্তত ৫০০ রিয়াল। আর হাতে রাখার জন্য অন্তত ৫০০ রিয়াল।

ফিরে আসার সময় খেজুর কেনা, তসবিহ, জায়নামাজ ইত্যাদি গিফট কেনার টাকা হিসাব করে নেওয়া ভালো। পাসপোর্টে ডলার এন্ডোর্সমেন্ট করে নিতে ভুলবেন না।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি