গণবিরোধী বিলের প্রতিবাদে সংসদ থেকে ওয়াকআউট বিরোধীদলের
খাল কেটে কুমির আনবেন না, বিরোধী দলকে তথ্য প্রতিমন্ত্রী
সংসদে পাস হওয়া একাধিক বিলের প্রতিবাদ জানিয়ে অধিবেশন থেকে ওয়াকআউট করেছে বিরোধীদল। বৃহস্পতিবার (৯ এপ্রিল) চলমান সংসদ অধিবেশনে এ ঘটনা ঘটে।
ওয়াকআউটের ঘোষণা দেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, বিরোধীদলের যৌক্তিক আপত্তি উপেক্ষা করে কয়েকটি গণবিরোধী বিল পাস করা হয়েছে, যার দায় তারা নিতে চান না।
এরপর তিনি জোটের সংসদ সদস্যদের সঙ্গে নিয়ে অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
ওয়াকআউটের পর ডেপুটি স্পিকার স্বরাষ্ট্রমন্ত্রীকে বক্তব্য দেওয়ার সুযোগ দেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেন, সংসদের কার্যক্রমে অংশগ্রহণের জন্য বিরোধীদলকে ধন্যবাদ জানানো হচ্ছে এবং আশা করা হচ্ছে, তারা বিরতির পর আবার অধিবেশনে ফিরে আসবেন।






আপনার মতামত লিখুন