সিঙ্গাপুরে চিকিৎসাধীন মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি
সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস-এর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে তার সহকারী একান্ত সচিব মিজানুর রহমান সোহেল এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, বর্তমানে হাসপাতালে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং আগের তুলনায় তার অবস্থার অগ্রগতি হয়েছে। নিয়মিত থেরাপিও দেওয়া হচ্ছে এবং তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন।
এদিন দুপুরে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও তার সহধর্মিণী রাহাত আরা বেগম। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান-ও এর আগে তাকে দেখতে গিয়েছিলেন।
উল্লেখ্য, গত ১১ মার্চ রমজান মাসে ইফতারের সময় রাজধানীর শাহজাহানপুরের বাসায় অসুস্থ হয়ে পড়লে মির্জা আব্বাসকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে বর্তমানে তার চিকিৎসা চলছে।






আপনার মতামত লিখুন