নববর্ষে ‘কৃষক কার্ড’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে আগামী ১৪ এপ্রিল ১০টি জেলায় পরীক্ষামূলকভাবে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়। কৃষি খাতকে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে এই উদ্যোগ গ্রহণ করেছে সরকার।
এই ‘কৃষক কার্ড’-এর মাধ্যমে ভূমিহীন, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা সরাসরি সরকারি ভর্তুকি, সহজ শর্তে ঋণ এবং বিভিন্ন কৃষি উপকরণ পাওয়ার সুযোগ পাবেন। এতে মধ্যস্বত্বভোগীদের প্রভাব কমবে এবং কৃষকরা ন্যায্যমূল্য নিশ্চিত করতে পারবেন বলে আশা করা হচ্ছে।
কৃষি মন্ত্রণালয়ের অধীনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) এই কর্মসূচি বাস্তবায়ন করবে। প্রকল্পের আওতায় প্রত্যেক উপকারভোগী কৃষক গড়ে প্রায় ২ হাজার ৫০০ টাকার সমমূল্যের ভর্তুকি বা কৃষি উপকরণ পাবেন।
উদ্বোধনকে ঘিরে সংশ্লিষ্ট জেলাগুলোতে ইতোমধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। সরকারের মতে, এই উদ্যোগ ‘স্মার্ট বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে কৃষি খাতের ডিজিটাল রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।






আপনার মতামত লিখুন