জ্বালানি তেলের নতুন ধাক্কায় জেট ফুয়েলের দাম বৃদ্ধি
অস্থিরতার প্রভাবে বাংলাদেশে বিমানে ব্যবহৃত জ্বালানি তেল (জেট ফুয়েল) এর দাম আরও বৃদ্ধি করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সচিব মো. নজরুল ইসলাম সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন দাম রাত ১২টা থেকে কার্যকর হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী:
অভ্যন্তরীণ ফ্লাইট: প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২০২.২৯ টাকা থেকে ২২৭.০৮ টাকা করা হয়েছে।
আন্তর্জাতিক ফ্লাইট: প্রতি লিটার ফুয়েলের দাম ১.৩২১৬ ডলার থেকে ১.৪৮০৬ ডলার নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ্য, এর আগেও গত ২৪ মার্চ জেট ফুয়েলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করা হয়েছিল।






আপনার মতামত লিখুন