এসএসসি পরীক্ষা পেছানোর গুজব ভিত্তিহীন, নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে: শিক্ষামন্ত্রী
সামাজিক যোগাযোগমাধ্যমে এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পেছানো হচ্ছে এমন গুজব ছড়ানো হলেও বিষয়টি সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
মঙ্গলবার (৭ এপ্রিল) বরিশাল জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত কেন্দ্রসচিবদের সঙ্গে মতবিনিময়সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “কেউ কেউ ভয়ে এমন গুজব ছড়াচ্ছে। তবে পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্রও ইতোমধ্যে মুদ্রণ সম্পন্ন হয়েছে।”
তিনি আরও উল্লেখ করেন, বিগত সময়ে বিএনপি সরকার এনটিআরসি গঠন করেছিল, কিন্তু তা দুর্নীতির আখড়া হয়ে পড়েছিল। বর্তমানে এনটিআরসির মাধ্যমে প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা কার্যকর করা হবে।






আপনার মতামত লিখুন