২৭ এপ্রিল যশোরে যাচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রথমবারের মতো সরকারি সফরে যশোর যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সম্ভাব্য এই সফর অনুষ্ঠিত হবে আগামী ২৭ এপ্রিল।
সোমবার (৬ এপ্রিল) দিবাগত রাতে বিষয়টি নিশ্চিত করেন খুলনা বিভাগ বিএনপির সাংগঠনিক সম্পাদক ও বিদ্যুৎ-জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে এই সফরের খবর জানান।
এদিকে যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু জানান, প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে ব্যাপক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
সফরকালে প্রধানমন্ত্রী তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী উলাশী খাল উন্নয়ন প্রকল্প এবং ৫০০ শয্যার একটি আধুনিক হাসপাতালের উদ্বোধন করবেন বলে জানা গেছে।
এছাড়া বিকেলে যশোরের ঈদগাহ ময়দানে একটি জনসমাবেশে যোগ দেওয়ারও কথা রয়েছে তার।






আপনার মতামত লিখুন