খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

হারিয়ে যাচ্ছে কাঠুরিয়া

বিলুপ্তির পথে এক আজন্ম কষ্টের আখ্যান
মো ইয়াকুব আলী তালুকদার, গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৬:২৩ অপরাহ্ণ
হারিয়ে যাচ্ছে কাঠুরিয়া

গ্রাম বাংলার চিরচেনা আর প্রাচীন ঐতিহাসিক পেশা এবং অক্লান্ত পরিশ্রমের কঠোর দিনমজুর কাঠুরিয়া পেশা আজ বিলুপ্তি হয়ে হারিয়ে যাওয়ার দারপ্রান্তে।

আদিম ইতিহাসের সবচেয়ে প্রাচীন পেশা আর বনজঙ্গল থেকে কাঠ কেটে এনে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করাই ছিল এই পেশার মুল কাজ। বন থেকে গাছ কেটে এনে কড়াত দিয়ে টেনে টেনে তক্তা,পাইর, বাটাম ও বিভিন্ন সাইজের কাঠ তৈরী করতেন মানুষের ব্যবহার উপযোগী করে। আর লাকড়ী জ্বালানি হিসেবে চুলায় ব্যবহার করতেন।

পরবর্তীতে যুগের পরিবর্তনের সাথে সাথে এই পেশায় জরিয়ে পড়ে অসংখ্য মানুষ। বিভিন্ন গাছ, গাছের ডালপালা কেটে লোহার কুড়াল দিয়ে ফেড়ে তা বিক্রি করাই হয়ে উঠে ছিল তাদের কাজ।

শারিরীক কঠোর পরিশ্রম আর কাঠ কাঁটার কৌশল শুধু তাদেরই জানা। কিন্তু পরিশ্রমের তুলনায় তাদের পারিশ্রমিক একেবারেই সামান্য। বৈষম্য আর দূর্গতির চরম নিদর্শন এই পেশায় জরিত মানুষ।

বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে কাঠ চেড়াই মিল “স” মিলে খুব সহজে দ্রুত সময়ে কাঠ চেড়াই করার ফলে তা আজ বিলুপ্ত। দ্রুত এবং সহজে এই কাজ গুলো হয়ে যাওয়ার ফলে তাদের কদোর একেবারে নেই বললেই চলে।

এখন শুধু অল্প সংখ্যক মানুষ এই পেশায় নিয়োজিত, জীবন জীবিকা আর কাজের স্বল্পতা এবং স্বল্প মজুরি হওয়ায় তাদের জীবন জরাজীর্ণ আর দূর্ভীক্ষে ঘেরা। তারা শুধু গাছ কেটে, গাছের ডাল কেটে লাকড়ি তৈরী করে দৈনিক মজুরি পান। কোনমতে জীবন সংসার চালান।

গাজীপুরের মাধবপুরে এমন একজন বয়স্ক মানুষের দেখা মেলে। তিনি বলেন সারা দিন কঠোর পরিশ্রম করে কাঠ কেটে দিনে ৬০০ টাকা থেকে ৮০০ টাকা পর্যন্ত পারিশ্রমিক পাওয়া যায় কিন্তু পরিশ্রমের তুলনায় তা খুবই কম। আবার নিয়মিত এই কাজ হয় না। সারা মাস বসেই থাকতে হয়। কোন মতে চলে সংসার।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি