গায়ক নোবেলের জামিন অনুমোদন
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকার কাছ থেকে ১৩ লাখ ১৮ হাজার ৫৪০ টাকা আত্মসাৎ ও হেনস্তার অভিযোগে দায়ের করা মামলায় গায়ক মাইনুল আহসান নোবেলকে আদালত জামিন দিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত পাঁচ হাজার টাকা মুচলেকায় নোবেলের জামিন মঞ্জুর করেন। নোবেলের আইনজীবী মো. ইমরান হোসেন বলেন, কারামুক্তিতে আর কোনো বাধা নেই।
মামলা দায়ের করেছিলেন আনাননিয়া শবনম রোজ (অনন্যা)। অভিযোগে বলা হয়, নোবেল তার মা, স্ত্রী, পরিচিত ‘ছোট ভাই’ মাসুদ রানা এবং অ্যাসিস্ট্যান্ট মুনেম শাহ সৌমিকের সঙ্গে যুক্ত হয়ে ২০২৩ সালের ২৫ আগস্ট থেকে বিভিন্ন সময় অভিযোগকারীর কাছে থেকে অর্থ আত্মসাৎ করেছেন। নোবেল বাদীকে আটকে রেখে হেনস্তা ও আপত্তিকর ছবি তোলার চেষ্টা করেছিলেন।
পিবিআই মামলার তদন্তের পর গত ৭ জানুয়ারি পাঁচজনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে। নোবেলকে ২৩ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে বাদীর অনাপত্তিতে আপসের ভিত্তিতে জামিন দেওয়া হয়, তবে পরে অভিযোগ করা হয় নোবেল আপসের শর্ত ভঙ্গ করেছেন।
আদালত সব বিষয় বিবেচনা করে নোবেলের জামিন অনুমোদন দিয়েছেন।






আপনার মতামত লিখুন