উদ্ধারকৃত সেনার শারীরিক অবস্থা নিয়ে সুখবর দিলেন ডোনাল্ড ট্রাম্প
ইরানে ভূপাতিত মার্কিন এফ-১৫ই যুদ্ধবিমানের নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধারের দাবি করেছে যুক্তরাষ্ট্র। উদ্ধার হওয়া ওই সামরিক কর্মকর্তা একজন কর্নেল এবং তিনি আহত হলেও শঙ্কামুক্ত বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প জানান, ওই কর্মকর্তার অবস্থান মার্কিন বাহিনী ২৪ ঘণ্টা নজরদারিতে রেখেছিল এবং পরিকল্পিত অভিযানের মাধ্যমে তাকে উদ্ধার করা হয়েছে। তিনি দাবি করেন, এই অভিযানে কোনো মার্কিন সেনা নিহত বা গুরুতর আহত হয়নি।
এছাড়া উদ্ধার অভিযানে যুক্তরাষ্ট্র অত্যাধুনিক ও শক্তিশালী অস্ত্রে সজ্জিত একাধিক যুদ্ধবিমান মোতায়েন করেছিল বলেও উল্লেখ করেন তিনি।
ট্রাম্প আরও বলেন, এই সফল অভিযান প্রমাণ করে যে ইরানের আকাশে যুক্তরাষ্ট্র পূর্ণ নিয়ন্ত্রণ ও বিমান আধিপত্য প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।






আপনার মতামত লিখুন