জ্বালানি সংকট মোকাবিলায় সন্ধ্যা ৬টার মধ্যে দোকান-শপিংমল বন্ধ থাকবে: মন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশের জ্বালানি সংকট মোকাবিলায় আপাতত সন্ধ্যা ৬টার মধ্যে সব ধরনের দোকান ও শপিংমল বন্ধ রাখার সরকারি সিদ্ধান্ত বলবৎ থাকবে।
শনিবার (৪ এপ্রিল) রাজধানীর বিদ্যুৎ ভবনে দোকান ও শপিংমল মালিক সমিতির নেতাদের সঙ্গে বৈঠকে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রভাবে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মন্ত্রী জানান, বর্তমান পরিস্থিতিতে সিদ্ধান্ত পরিবর্তনের কোনো সুযোগ নেই এবং জাতীয় স্বার্থে সকল ব্যবসায়ীর এটি মেনে চলার আহ্বান জানান।
বৈঠকে অংশগ্রহণকারী মালিকরা সরকারের সিদ্ধান্তের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন এবং পরিস্থিতি স্বাভাবিক হলে সময়সীমা পুনর্বিবেচনার অনুরোধও জানিয়েছেন। সরকারের পূর্ববর্তী নির্দেশনায় অফিস সময় ও বাজার বন্ধের সময় নির্ধারণ করা হয়েছে, এবং তা বাস্তবায়নের জন্য প্রশাসনের তদারকি অব্যাহত থাকবে।






আপনার মতামত লিখুন