অস্ট্রেলিয়া ছাড়তে বলা হলো বক্তা মিজানুর রহমান আজহারিকে
বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারিকে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
বুধবার (১ এপ্রিল) ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, ‘লিগ্যাসি অব ফেইথ’ শীর্ষক ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি অস্ট্রেলিয়ার ব্রিসবেন, মেলবোর্ন, সিডনি ও ক্যানবেরা শহর সফর করছিলেন। তবে সফরের মাঝপথেই মঙ্গলবার তার ভিসা বাতিল করে দেয় অস্ট্রেলীয় কর্তৃপক্ষ। বর্তমানে তিনি দেশটি ত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে অস্ট্রেলিয়ার লিবারেল পার্টির সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির সফর নিয়ে আগেই বিভিন্ন মহল থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, ২০২৩ সালে যুক্তরাষ্ট্রে এক আলোচনায় বিতর্কিত মন্তব্যের জেরে তিনি সমালোচনার মুখে পড়েছিলেন, যা এই সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে।






আপনার মতামত লিখুন