ধোলাইখালে ফুটপাত দখলমুক্তে ডিএমপির অভিযান
দোকান-গ্যারেজের অংশ উচ্ছেদ
রাজধানীর ধোলাইখাল এলাকায় ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বুধবার (১ এপ্রিল) বেলা ১১টায় ধোলাইখাল তিন রাস্তার মোড় থেকে লালবাগ জোনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিএমপির স্পেশাল ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান। সরেজমিনে দেখা যায়, মোটর গ্যারেজ ও বিভিন্ন প্রতিষ্ঠানের সামনে ত্রিপল টানিয়ে ফুটপাত দখল করে রাখা হয়েছে। এছাড়া ফুটপাতের ওপর বিভিন্ন যন্ত্রাংশ ও মালামাল রাখায় পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটছিল।

ম্যাজিস্ট্রেটের উপস্থিতি টের পেয়ে অনেক ব্যবসায়ী দ্রুত দখল করা অংশ সরানোর চেষ্টা করেন। তবে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সব অবৈধ স্থাপনা সরিয়ে ফেলতে নির্দেশ দেয় এবং ফুটপাত সম্পূর্ণ পরিষ্কার করার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানের সময় রাস্তার ওপর গাড়ি রেখে মেরামতের অভিযোগে একটি গাড়ি ডাম্পিংয়ের নির্দেশ দেওয়া হয়। পাশাপাশি অতিরিক্ত দখলকৃত সামগ্রী জব্দের নির্দেশও দেন ম্যাজিস্ট্রেট।






আপনার মতামত লিখুন