ইয়াবা সহ টিকটকার লুঙ্গি মিজান গ্রেফতার
৭০ পিছ ইয়াবা সহ টিকটিকার লঙ্গি মিজানকে গ্রেফতার করেছে সোনারগাঁও থানা পুলিশ। ৩১ মার্চ রোজ মঙ্গলবার বিকেলে কৃষ্ণপুরা গ্রাম সংলগ্ন দত্তপাড়া মতিন সাহেবের বাগান বাড়ির ভিতর থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ। এসময় পুলিশের হাতে গ্রেফতার হয় তার আরেক সহযোগী সেলিম মিয়া। এসময় তাদের কাছ থেকে ৭০ পিছ ইয়াবা টেবলেট জব্দ করা হয়।
জানাযায়, সাম্প্রতিক সময়ে সোনারগাঁও থানা পুলিশের মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অংশ হিসেবে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ বিকেলের দিকে, কৃষ্ণপুরা গ্রাম সংলগ্ন দত্তপাড়া মতিন সাহেবের বাগান বাড়ির ভিতর থেকে তাকে গ্রেফতার করে সোনারগাঁও থানা পুলিশ।
জানাযায়, সে পূর্বে আওয়ামীলীগের নেতাকর্মী ছত্রছায়ায় বিভিন্ন আপরাধমূলক কর্মকান্ডে লিপ্ত ছিল। বর্তমানে বিএনপির নেতাকর্মীদের সাথে তার চলাফেরা লক্ষ করা গেছে।
এবিষয়ে সোনারগাঁও থানার অফিসার্স ইনচার্জ মহিবুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়েছে, দুজনকে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হবে।






আপনার মতামত লিখুন