ক্ষুদ্র নৃগোষ্ঠীর উন্নয়নে বিশেষ তহবিল গঠনের চিন্তা: মির্জা ফখরুল
দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা চিহ্নিত করে তা সমাধানে সরকার কাজ করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর গুলশান-এ জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষ এই রাষ্ট্রের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের উন্নয়নে সরকার গুরুত্ব দিচ্ছে। এ লক্ষ্যে একটি পৃথক তহবিল গঠনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
মির্জা ফখরুল ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের বিচ্ছিন্ন না হয়ে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান বিশ্বে সংঘাত ও সহিংসতার প্রেক্ষাপটে ঐক্য অটুট রাখা অত্যন্ত জরুরি।
তিনি আরও জানান, আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাসে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ঢাকায় একটি বড় আদিবাসী সমাবেশ আয়োজনের পরিকল্পনা রয়েছে।
সরকার ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়ন ও অধিকার নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।






আপনার মতামত লিখুন