দুবাইয়ের বুর্জ খলিফার ওপর বজ্রপাত
দুবাইয়ের আইকনিক স্থাপনা ও বিশ্বের সর্বোচ্চ বহুতল ভবন বুর্জ খলিফার ওপর বজ্রপাত হয়েছে। গতকাল শুক্রবার রাতে ব্যাপক ঝড়-বৃষ্টি হয়েছে দুবাইয়ে, সে সময়েই বিশাল আকারের বজ্রপাত আঘাত হানে ভবনটিতে।
তবে এত বড় বজ্রপাতের পরও বুর্জ খলিফা অক্ষত থাকার রহস্য লুকিয়ে আছে সেটির অবকাঠামোগত গঠনে। ভবনটির কাঠামো অত্যন্ত দৃঢ় এবং ইস্পাতে তৈরি। এছাড় বুর্জ খলিফার চূড়ায় আছে একটি উুঁচু লাইটেনিং রড, যেটির প্রান্তদেশ একদম মাটিতে। বজ্রপাত হলে সেই রডে আঘাত হানে এবং সেটির মাধ্যমে বিদ্যুৎ নিচে নেমে যায়। লাইটেনিং রড থাকলে ভবনে বজ্রপাতের আঘাত আসে না। বুর্জ খলিফার ক্ষেত্রেও তা-ই ঘটেছে।
বুর্জ খলিফার মালিক দুবাইয়ের রিয়েল এস্টেট বা ডেভেলপার কোম্পানি এমার প্রোপার্টিজ। ভবনটির নামে ১৫০ কোটি ডলারের বিমা করা আছে। বুর্জ খলিফার ১২৪, ১২৫ এবং ১৪৮ তলায় দর্শনার্থীদের জন্য অবজারভেশন ডেস্ক আছে। বিদেশে থেকে যেসব পর্যটক দুবাইয়ে যান, তাদের অন্যতম আকর্ষণ থাকে বুর্জ খলিফা।
সূত্র : এনডিটিভি






আপনার মতামত লিখুন