খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

২৮৮২ কোটি ৭৩ লাখ ব্যয়ে ছয় ক্রয় প্রস্তাব অনুমোদন

এক কার্গো এলএনজি এবং এক কোটি লিটার পাম অয়েল কেনা হবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৯:২৪ অপরাহ্ণ
২৮৮২ কোটি ৭৩ লাখ ব্যয়ে ছয় ক্রয় প্রস্তাব অনুমোদন

সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এক কার্গো এলএনজি ও এক কোটি লিটার পাম অয়েলসহ মোট ছয়টি ক্রয় প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। এসব প্রস্তাব বাস্তবায়নে মোট ব্যয় হবে ২ হাজার ৮৮২ কোটি ৭২ লাখ ৯২ হাজার ৮৮ টাকা।

বুধবার (২৫ মার্চ) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভা সূত্রে জানা গেছে, স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১ (এক) কোটি লিটার পরিশোধিত পাম অলিন ৫টি লটে ক্রয়ের একটি প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি। টিসিবির কার্ডধারী নিম্ন আয়ের ১ কোটি পরিবারের নিকট ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এই পাম অলিন কেনা হচ্ছে। এ জন্য দরপত্র আহ্বান করা হলে ১৬টি দরপ্রস্তাব জমা পড়ে, যার সবকটিই কারিগরিভাবে গ্রহণযোগ্য (রেসপনসিভ) বিবেচিত হয়। যাচাই-বাছাই শেষে সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান শবনম ভেজিটেবল অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে ১৬৩ কোটি ৪৮ লাখ টাকায় এই পাম অলিন ক্রয়ের অনুমোদন দেওয়া হয়েছে। টিসিবির গুদাম পর্যন্ত পরিবহন খরচসহ প্রতি লিটার পাম অলিনের দাম পড়বে ১৬৩.৪৮ টাকা।

উল্লেখ্য, ২০২৫-২০২৬ অর্থবছরে ভোজ্যতেল ক্রয়ের লক্ষ্যমাত্রা ২৩ কোটি লিটার, যার মধ্যে এ পর্যন্ত ৬ কোটি ৫ লাখ লিটারের চুক্তি সম্পাদিত হয়েছে।

সভায় দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক কোটেশন সংগ্রহের মাধ্যমে স্পট মার্কেট থেকে দুই কার্গো এলএনজি ক্রয়ের প্রস্তাবেও অনুমোদন দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা ২০০৮-এর বিধি-১০৫(৩)(ক) অনুসরণ করে ১০ম ও ১১তম লটের এই এলএনজি সরবরাহ করবে যুক্তরাজ্যভিত্তিক টোটালএনার্জিস গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড। প্রতি কার্গো এলএনজির দাম পড়বে ৮৩৩ কোটি ৩৯ লাখ ৫৬ হাজার ৫১২ টাকা। সেই হিসাবে দুই কার্গো আমদানিতে ব্যয় হবে ১ হাজার ৬৬৬ কোটি ৭৯ লাখ ১৩ হাজার ২৪ টাকা।

এছাড়া সভায় ২০২৫-২০২৬ অর্থবছরে ইপিআই কর্মসূচিতে ব্যবহৃত টিকাসমূহ ইউনিসেফ থেকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) কেনার প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়েছে। মাঠপর্যায়ে ১০ ধরনের রুটিন ইপিআই ভ্যাকসিন নিরবচ্ছিন্নভাবে সরবরাহের জন্য ইউনিসেফ-এর কাছে অগ্রিম অর্থ প্রেরণের মাধ্যমে মোট ৬০৪ কোটি ৫ লাখ ৫ হাজার ৮৯৫ টাকার এই ক্রয় প্রস্তাব অনুমোদিত হয়।

অন্যদিকে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), বাংলাদেশ থেকে ১৪তম লটে ৩০ হাজার মেট্রিক টন ব্যাগড গ্র্যানুলার ইউরিয়া সার ক্রয়ের প্রস্তাবেও সায় দিয়েছে কমিটি। প্রতি মেট্রিক টন ৪৭৬.৩৭৫ মার্কিন ডলার হিসেবে বাংলাদেশি মুদ্রায় এর ব্যয় ধরা হয়েছে ১৭৫ কোটি ৩৫ লাখ ৩৬ হাজার ৩৭৫ টাকা।

এছাড়া সার সংরক্ষণ ও বিতরণের সুবিধার্থে দেশের বিভিন্ন জায়গায় ৩৪টি বাফার গুদাম নির্মাণ প্রকল্পের আওতায় চুয়াডাঙ্গা জেলায় একটি বাফার গুদাম নির্মাণের কাজ পেয়েছে মেসার্স এসএস রহমান ইন্টারন্যাশনাল লিমিটেড। ৪৩ কোটি ১৫ লাখ ২৮ হাজার ৮৫৯ টাকায় এই গুদামটি নির্মিত হবে।

আরও জানা যায়, বাপবিবোর বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন ও ক্ষমতাবর্ধন (ঢাকা-ময়মনসিংহ বিভাগ) প্রকল্পের আওতায় ৬৩ হাজার ১৭৭টি এসপিসি পোল ক্রয়ের প্রস্তাবেও অনুমোদন দিয়েছে কমিটি। ২২৯ কোটি ৯০ লাখ ৭ হাজার ৯৩৫ টাকায় যৌথভাবে এই পোলগুলো সরবরাহ করবে দাদা ইঞ্জিনিয়ারিং লিমিটেড, কনটেক কনসালট্যান্ট লিমিটেড, টিএসসিও পাওয়ার লিমিটেড ও পাশা পোলস লিমিটেড।

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি