মমেক হাসপাতালে আকস্মিক পরিদর্শনে সিটি প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন
চিকিৎসাসেবার মান যাচাই এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণের অংশ হিসেবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক রোকনুজ্জামান সরকার রোকন আকস্মিকভাবে পরিদর্শন করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল।
পরিদর্শনের সময় তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ ও বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। এসময় চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের অভিজ্ঞতা ও সমস্যার বিষয়ে খোঁজ নেন। পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও ওষুধ সরবরাহ ব্যবস্থাও তিনি সরেজমিনে তদারকি করেন।
এসময় প্রশাসক সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাসপাতালের পরিবেশ আরও উন্নত করার নির্দেশ দেন। সাধারণ রোগীরা যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে তিনি কঠোর অবস্থান নেওয়ার কথা জানান। হাসপাতালের শৃঙ্খলা বজায় রাখা ও সেবার মান উন্নয়নে নিয়মিত এ ধরনের তদারকি কার্যক্রম চালিয়ে যাওয়ার আশ্বাসও দেন তিনি।
পরিদর্শনের সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।






আপনার মতামত লিখুন