খুঁজুন
মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ২ অগ্রহায়ণ, ১৪৩৩

ইরানে হামলা করতে গিয়ে ১৬ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:২৬ অপরাহ্ণ
ইরানে হামলা করতে গিয়ে ১৬ বিমান হারিয়েছে যুক্তরাষ্ট্র

গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা চালায় দখলদার ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র। এ যুদ্ধ চতুর্থ সপ্তাহে পা দিয়েছে। এরমধ্যে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে মার্কিন ও ইসরায়েলিরা।

তবে যুক্তরাষ্ট্রও এ যুদ্ধে ক্ষতিগ্রস্থ হচ্ছে। সংবাদমাধ্যম ব্লুমাবার্গ বৃহস্পতিবার (১৯ মার্চ) এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট এ যুদ্ধে এখন পর্যন্ত ১৬টি এয়ারক্রাফট হারিয়েছে। যার মধ্যে ১০টি হলো অত্যন্ত দামি এমকিউ-৯ রিপার ড্রোন। আর বাকি ছয়টি বিমান। যারমধ্যে যুদ্ধবিমান ছাড়াও রিফুয়েলিং বিমান আছে।

ব্লুমবার্গ বলেছে, সবচেয়ে বড় ক্ষতিটি হয়েছে কুয়েতে। সেখানে একসঙ্গে তাদের তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত হয়। যেগুলো ভুলক্রমে মাটিতে নামিয়ে আনে কুয়েতি সেনারাই।

এর কয়েকদিন পর ইরাকের আকাশসীমায় বিধ্বস্ত হয় কেসি-১৩৫ রিফুয়েলিং বিমান। এতে ওই বিমানে থাকা ছয় মার্কিন সেনাই নিহত হন।

এছাড়া সৌদি আরবের একটি ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান একসঙ্গে পাঁচটি রিফুয়েলিং বিমান ধ্বংস করে দেয়।

এরমধ্যে গতকাল ইরান মার্কিনিদের অত্যাধুনিক এফ-৩৫ বিমানে হিট করে। যদিও বিমানটির পাইলট এটি দ্রুত মধ্যপ্রাচ্যের একটি দেশে নিয়ে এসে জরুরি অবতরণ করান। কিন্তু এটি ক্ষতিগ্রস্ত হয়। যা নির্দেশ করছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনো সক্রিয় রয়েছে।

মার্কিন সেনা কর্মকর্তারা জানিয়েছেন, পুরো ইরানে তাদের বিমানবাহিনী কর্তৃত্ব স্থাপন করতে পারেনি। এখন পর্যন্ত তেহরানের স্থানীয় কিছু জায়গায় তারা কর্তৃত্ব স্থাপন করেছে। যেখানে গিয়ে তারা হামলা চালাতে পারে।

সূত্র: ব্লুমবার্গ

‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১১:০১ পূর্বাহ্ণ
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা

সংগৃহীত ছবি

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমান সূচকে ঢাকার স্কোর ৩৩৬। বাতাসের মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের কলকাতা, যার স্কোর ২৬৬।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউএয়ারে এ তথ্য দেখা যায়।

বায়ুদূষণে এদিন বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের শহর লাহোর, যার স্কোর ২১৯। ১৯৬ স্কোর নিয়ে তালিকার চতুর্থ স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা। তালিকার পঞ্চম স্থানে ১৮২ স্কোর নিয়ে অবস্থান করছে পাকিস্তানের করাচি শহর।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়।

আর বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

শীর্ষ সংবাদ:
‘দুর্যোগপূর্ণ’ বাতাসের মান, বিশ্বের দূষিত শহরের তালিকায় ঢাকা ২৬ কারখানা অনির্দিষ্টকাল বন্ধ, ৫টিতে সাধারণ ছুটি নেতানিয়াহুর সঙ্গে জোট গঠনের সম্ভাবনা বাতিল আইজেনকোট আমেরিকার ডিএফসির অর্থায়ন পাওয়ার যোগ্যতা অর্জন বাংলাদেশের মিরপুরে যাত্রী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই ২০ নভেম্বর ভারতের অন্ধ্র উপকূলে আঘাতের সম্ভবনা ঘূর্ণিঝড় ‘আকভান’ উৎপাদনে প্রস্তুত, মঙ্গলবার জাতীয় গ্রিডে সম্ভবনা রূপপুরের বিদ্যুৎ ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৫০০ ছাড়াল টাঙ্গাইলে ৪ সাংবাদিকের মুক্তির দাবী, দেশব্যাপী আন্দোলনের হুঁশিয়ারি দরপতনের শীর্ষে মেট্রো স্পিনিং ১৬ ডিসেম্বর ঘিরে সব গোয়েন্দা সংস্থার নজরদারি বাড়ানোর নির্দেশ দরবৃদ্ধির শীর্ষে ওয়াটা কেমিক্যাল হাসিনাকে ফেরাতে কোনো শর্ত দেয়নি ভারত : শামা ওবা‌য়েদ লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং ১৭ বছরের ধ্বংস চিত্র জাতিকে বোঝাতে না পারাই বড় ব্যর্থতা: তথ্যমন্ত্রী হাতকড়ায় এজলাসে জিয়াউলরা, লতিফ সিদ্দিকীর অভিযোগ ‘নির্যাতন করা হচ্ছে’ থানায় অবস্থানরত এনসিপির এমপিকে ফোনে হত্যার হুমকি নতুন দুই থানা ও দুই পৌরসভার অনুমোদন পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউপি নির্বাচন, ১০ ডিসেম্বরের মধ্যে সংলাপ গোপালগঞ্জে নজরদারি বৃদ্ধি, নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি